Breaking News
Home / TRENDING / বাজপেয়ী জমানার নস্টালজিয়া ফেরাতে কী করছে বিজেপি? জেনে নিন এক ক্লিকে

বাজপেয়ী জমানার নস্টালজিয়া ফেরাতে কী করছে বিজেপি? জেনে নিন এক ক্লিকে

নীল বণিক:

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পাশাপাশি এবার বিজেপির সব অনুষ্ঠানে থাকবে নেতাজি সুভাষ চন্দ্র বসুর ছবি। প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জমানায় দলের সব অনুষ্ঠানে মঞ্চে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি রাখা থাকত। কিন্তুু বাজপেয়ীর জমানা শেষ হতেই সেই রীতিও পাল্টে যায়। ভোটের আগে সেই সেন্টিমেন্টকেই ফের ফিরিয়ে আনার প্রয়াস করছে দল। অমিত শাহ-মোদির মঞ্চেও এবার থেকে সেই পুরনো পরিচিত ছবি দেখা যাবে। দলের রাজ্য ও কেন্দ্রীয় কমিটির সব অনুষ্ঠানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পাশাপাশি থাকবে সুভাষচন্দ্র বসুর ছবিও। কয়েকদিন আগেই দিল্লিতে দলের কেন্দ্রীয় কমিটিতে এই সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত জানুয়ারী মাস থেকে কার্যকর হবে বলে দলীয় সূত্রের খবর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *