নীল বণিক:
২০১৯ এর প্রচারে দলের সোশাল মিডিয়া পেজগুলিকে আরও বেশি করে ব্যবহার করতে চায় গেরুয়া শিবির। সেইজন্য এখন থেকেই দলের সোশাল মিডিয়া সেলকে ঢেলে সাজানোর উদ্যোগ নিল বিজেপির কেন্দ্রীয় নেতারা।
এরাজ্যেও দলের আইটি সেলের নেতাদের বেশি করে পড়াশুনা করার দাওয়াই দিলেন রাজ্য বিজেপির সহ পর্যবেক্ষক অরবিন্দ মেনান। বর্তমান রাজনীতি, মোদি সরকারের কাজ ভালো করে জেনে তারপর সোশাল মিডিয়ায় প্রচার করার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে বিরোধীদের ব্যাপারেও রাজ্য নেতাদের চর্চা করার পরামর্শ দেন বিজেপির এই কেন্দ্রীয় নেতা। রবিবার কলকাতার গিরিশপার্কের একটি আবাসনে বিজেপির কেন্দ্রীয় নেতারা রাজ্য বিজেপির সোশাল মিডিয়ার কার্যকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। রাজ্যের পাশাপাশি জেলার সদস্যরাও এই বৈঠকে উপস্থিত হয়েছেন। লোকসভা ভোট ও রথযাত্রার প্রচার সোশাল মিডিয়াতে কিভাবে প্রচার করা হবে, তা নিয়েই এদিন মূলত আলোচনা হয়। এছাড়াও মোদি সরকারের পাঁচ বছরের কাজের তথ্য তুলে কিভাবে প্রচার করতে হবে তারও বিস্তারিত আলোচনা হয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news