নীল বণিক
অধীর চৌধুরী ঘনিষ্ঠ অনুপম ঘোষ এবার নাম লেখালেন বিজেপিতে। রবিবার মাহেশ্বরি সদনে দলের বৈঠকের মাঝেই প্রদেশ কংগ্রেস নেতা অনুপম ঘোষ বিজেপিতে যোগদান করেন।তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে অধীর চৌধুরী সরতেই দলে গুরুত্ব হারিয়েছিলেন অনুপম ঘোষ। যা নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের কাছে নালিশ জানান বহরমপুরের সাংসদ। এরপরই রবিবার হঠাৎ দল ছাড়েন অনুপম ঘোষ। যদিও অনুপম ঘোষের দল ত্যাগকে কোনও আমল দিতে চাননি সোমেন মিত্র। তিনি বলেন, কংগ্রেসকে অনেকেই দূর্বল করতে চেয়েছে। কিন্তু কংগ্রেস শেষ হয়নি। কংগ্রেস একাই এরাজ্যে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে বলে জানান সোমেন মিত্র।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news