Breaking News
Home / রাজনীতি (page 411)

রাজনীতি

কূটনৈতিক ব্যর্থতা প্রসঙ্গে বিরোধীদের আক্রমণ করলেন সুষমা

নিজস্ব প্রতিনিধি :   ফের চীনের বাধায় রাষ্ট্রসঙ্ঘে জইশ-ঈ-মহম্মদ প্রধান মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা আটকে গেল। এই নিয়ে চারবার ব্যর্থ হলো ভারত। যার জেরে বিরোধীদের আক্রমণের মুখে পড়ে মোদি সরকার। গোটা ঘটনাটিকে মোদি সরকারের কূটনৈতিক ব্যর্থতা বলে, নির্বাচনের সময় ময়দানে নেমে পড়ে বিরোধী রাজনৈতিক দলগুলি। এবার পাল্টা বিরোধীদের আক্রমণ …

আরও পড়ুন »

এক তরফা প্রার্থী ঘোষণায় সিপিএমের ওপর বেজায় খাপ্পা সোমেন – মান্নান

নীল রায়: কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা এখনও চূড়ান্ত রফা হয়নি। তা সত্ত্বেও শুক্রবার এক তরফা ভাবে বামফ্রন্টের বৈঠক ডেকে আলিমুদ্দিন স্ট্রিট থেকে প্রার্থী তালিকা ঘোষণা করে দেওয়ায়, ক্ষোভে ফুঁসছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। নিজের প্রতিক্রিয়ায় সভাপতি সোমেন মিত্র বলেন, “ওঁরা যা পারে করুক। জোট ভাঙার দায় আমরা নেব না।” কিন্তু …

আরও পড়ুন »

নির্বাচনী সন্ত্রাসের বিরুদ্ধে ধর্নায় ডাকসাইটে প্রাক্তন আমলারা

নীল বণিক : ধর্নার রাজনীতি নিয়ে সরগরম হল রাজ্যের রাজনৈতিক আবহ। রাজ্যের সমস্ত বুথকে অতি স্পর্শকাতর ঘোষনার জন্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপি নেতৃত্ব। গেরুয়া শিবির এই দাবি বাংলাকে অপমান করেছে বলে অভিযোগ করে তৃণমূল। তার প্রতিবাদে শুক্রবার সকাল থেকে ৪৮ ঘন্টা ধর্নায় বসেছে মহিলা তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, গাঁধী মূর্তির …

আরও পড়ুন »

চীনা পণ্য বয়কটের ডাক দিল আরএসএস

ওয়েব ডেস্কঃ চীনের জন্য রাষ্ট্রসঙ্ঘে জইশ-ঈ-মহম্মদ প্রধান মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা আটকে গিয়েছে। তাই বৃহস্পতিবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বদেশী জাগরণ মঞ্চ মোস্ট ফেভারিট নেশন থেকে চীনকে বাদ দিতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করল। এদিন স্বদেশ জাগরণ মঞ্চ থেকে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানানো হয়, ভারতের উচিত চীনের ওপর থেকে মোস্ট ফেভারিট …

আরও পড়ুন »

নিউজিল্যান্ডের মসজিদে হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৯, আহত বহু মানুষ

ওয়েব ডেস্কঃ শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে বন্দুকবাজের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৯। আহত বহু মানুষ। এদিন মসজিদের ভিতরে নামাজ পড়ছিলেন বহু মানুষ। সেই সময় বন্দুকধারীদের হঠাৎ গুলি চালানোর ঘটনায়, নিহত হন মসজিদের ভিতরে থাকা অনেক মানুষ। মুহুর্তের মধ্যে রক্তে ভেসে যায় মসজিদ চত্বর। এই হামলার ঘটনাকে দেশের কলঙ্কময় দিন হিসেবে …

আরও পড়ুন »

দল ছাড়ার পর সাসপেন্ড, লজ্জার মাথা খেয়েছে তৃণমূল? প্রশ্ন দলেই

নীল রায়: ৬ বছরের জন্য সাসপেন্ড করা হল বিধায়ক অর্জুন সিংহকে। শুক্রবার তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে তাঁকে দল থেকে সাসপেন্ড করার কথা জানান তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এদিন পার্থ বলেন, “অন্য দলে যোগদানের জন্য অর্জুন সিংহকে ৬ বছরের জন্য দল থেকে সাসপেন্ড করা হল। যেহেতু তিনি বিধায়ক তাই তাঁকে …

আরও পড়ুন »

দোলের রং মিলিয়ে যাওয়ার আগেই প্রচারে দিদি, শুরু উত্তরবঙ্গ দিয়ে

নীল রায়: দোলের রং মিলিয়ে যাওয়ার আগেই প্রথম দফার ভোট প্রচারে উত্তরবঙ্গ যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার প্রার্থী পরিচিতির সাংবাদিক বৈঠকেই জানিয়েছিলেন, দোল শান্তিতে মিটিয়েই পুরোদমে শুরু করবেন লোকসভা ভোটের প্রচার। তৃণমূল সূত্রের খবর, ২৫ মার্চ থেকে প্রচার শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৫, ২৬ এবং ২৭ মার্চ উত্তরবঙ্গের দুই কেন্দ্র …

আরও পড়ুন »

১৫ দিনে সাফ ঘাসফুল, মমতা শুকিয়ে আমশি: দিলীপ

ওয়েব ডেস্ক: চরম হুঁশিয়ারি দিলীপ ঘোষের— আগামী ১৫ দিনে তৃণমূল বলে কিছু থাকবে না। উল্লেখ্য, সম্প্রতি তৃণমূল থেকে পরের পর ছোট, মেজো, বড় নেতারা বিজেপিতে যোগ দিচ্ছেন। তবে বারাকপুরের দাপুটে নেতা অর্জুন সিংয়ের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়াটা যে রাজ্যনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ দলবদল তা বলা বাহুল্য। এমত পরিস্থিতিতে তৃণমূলকে নিশ্চিহ্ন করার …

আরও পড়ুন »

এবার পুরুলিয়ার কং বিধায়ক বিজেপিতে

নীল বণিক: রাজ্য রাজনীতিতে এই মুহূর্তের একমাত্র চর্চা—  বিভিন্ন দলের ছোট বড় মুখ হুড়মুড় করে বিজেপিতে যোগ দিতে ব্যস্ত। জঙ্গল মহলেও ঘটল একই ঘটনা। তবে এক্ষেত্রে ‘দিদি’র দলের নেতা নয়, এবার পুরুলিয়ার কংগ্রেস বিধায়ক তথা এলাকার ডাকসাইটে নেতা সুদীপ মুখোপাধ্যায় যোগ দিচ্ছেন বিজেপিতে। সূত্রের খবর, সুদীপ দিল্লি পৌঁছে গেছেন। দুপুরে …

আরও পড়ুন »

গদ্দার বলে মুকুলকে গাল পাড়লে কি হবে, বেইমানরাই মমতার প্রথম পছন্দ

নীল রায়: বিজেপিতে যোগদানের পর থেকেই মুকুল রায়কে নাম না করে “গাদ্দার” বলে সম্বোধন করে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের লোকসভা নির্বাচনে তার দল থেকেই এমনই একঝাঁক “গাদ্দার”-কে প্রার্থী করেছেন তিনি। যার মধ্যে রয়েছেন কোচবিহারের প্রার্থী পরেশ চন্দ্র অধিকারী, বহরমপুরের প্রার্থী অপূর্ব সরকার মুর্শিদাবাদের প্রার্থী আবু তাহের খান, রায়গঞ্জের …

আরও পড়ুন »

অভিযোগ থাকলে কমিশনে যাক তৃণমূল : দিলীপ

নীল বণিক বিজেপির বিরুদ্ধে অভিযোগ থাকলে তথ্য প্রমাণ নিয়ে কমিশনে যাক তৃণমূল, শাসক দলের ধর্না কর্মসূচীকে কটাক্ষ করে মন্তব্য করলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ওরা আগে ঠিক করুক ওদের অবস্থান। আগে ভোট করবে, না ধর্না চালাবে তা পরিস্কার করুক। বিজেপির বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে কমিশানে যাক তৃণমূল। তারপর কমিশন কিছু …

আরও পড়ুন »

আজ ইভিএম নিয়ে রায় দেবে সুপ্রিম কোর্ট

ওয়েব ডেস্ক লোকসভা নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ কতটা সুরক্ষিত, তা নিয়ে আজ রায় দিতে পারে সুপ্রিম কোর্ট। ইভিএমে ভোটের কারচুপির আশঙ্কা করে সর্বোচ্চ আদালতে মামলা করেছিল ২১ টি বিরোধী রাজনৈতিক দল। বিরোধীরা আদালতের কাছে আবেদন করেছিলেন, লোকসভা ভোটে ব্যবহৃত ইভিএম নিয়ে, সমস্ত রকম সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং ইভিএমে …

আরও পড়ুন »

আপনার রিভলবার আছে? না থাকলেও খবরটা অবশ্যই পড়ুন

নীল বণিক লাইসেন্সপ্রাপ্ত বন্দুক ও রিভলভার বাজেয়াপ্ত করতে রাজ্যকে নির্দেশ দিল নির্বাচন কমিশন। এমনিতে ভোটপর্ব শুরু হওয়ার পর কমিশনের নির্দেশে অপ্রীতিকর ঘটনা এড়াতে লাইসেন্স প্রাপ্ত অস্ত্র বাজেয়াপ্ত করে পুলিশ। কিন্তুু বর্তমান পরিস্থির কথা মাথায় রেখে আসন্ন লোকসভা ভোটের আগেই রাজ্যজুড়ে লাইসেন্স প্রাপ্ত অস্ত্র বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে কমিশন। জেলার পুলিশ …

আরও পড়ুন »

রাজ্যে আসছে আরও ৯ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী

নিজস্ব সংবাদদাতা আর মাত্র ২৬ দিন পর লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট। এরই মধ্যে রাজ্যে আসছে আরও ৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সূত্রের খবর, দক্ষিণ ২৪ পরগনায় দুই কোম্পানি, উত্তর ২৪ পরগনা ও কলকাতা মিলিয়ে একটি কোম্পানি, মুর্শিদাবাদ ও মালদা মিলিয়ে এক কোম্পানি, পূর্ব মেদিনীপুরে এক কোম্পানি। উত্তর দিনাজপুরে এক কোম্পানি, …

আরও পড়ুন »

রায়গঞ্জে কাকে ভোট দেওয়ার কথা বলছে কংগ্রেস? বিজেপিকে নাকি? পড়ুন বিস্তারিত

নীল রায়: রায়গঞ্জ লোকসভায় কি বিজেপিকে ভোট দেওয়ার কথা বললেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্ত? বৃহস্পতিবার সন্ধ্যায় রায়গঞ্জে সাংবাদিক সম্মেলনে বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেন এই কংগ্রেস নেতা। মোহিত বলেন, “সমর্থকদের বলব, সিপিএম ও তৃণমূলকে ভোট দেবেন না। আপনারা জবাব দিতে জায়গা মতো ভোট দিন। যাতে ফলাফলের পর …

আরও পড়ুন »

নিউজিল্যান্ডে দুষ্কৃতী হামলায় রক্ষা পেল বাংলাদেশ ক্রিকেট দল

ওয়েব ডেস্কঃ বন্ধুকবাজদের হামলার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল বাংলাদেশ ক্রিকেট টিম। শুক্রবার নিজিল্যান্ডের হেগপার্ক সংলগ্ন একটি মসজিদে হামলা চালায় একদল দুষ্কৃতী। এই ঘটনায় নিহতের সংখ্যা না জানা গেলেও, বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা যায়। এদিন বাংলাদেশ ও নিউজিল্যান্ডের টেস্টের জন্য হেগলি পার্কে অনুশীলন করছিল বাংলাদেশ ক্রিকেট দল। …

আরও পড়ুন »