Breaking News
Home / TRENDING / দল ছাড়ার পর সাসপেন্ড, লজ্জার মাথা খেয়েছে তৃণমূল? প্রশ্ন দলেই

দল ছাড়ার পর সাসপেন্ড, লজ্জার মাথা খেয়েছে তৃণমূল? প্রশ্ন দলেই

নীল রায়:

৬ বছরের জন্য সাসপেন্ড করা হল বিধায়ক অর্জুন সিংহকে। শুক্রবার তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে তাঁকে দল থেকে সাসপেন্ড করার কথা জানান তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এদিন পার্থ বলেন, “অন্য দলে যোগদানের জন্য অর্জুন সিংহকে ৬ বছরের জন্য দল থেকে সাসপেন্ড করা হল। যেহেতু তিনি বিধায়ক তাই তাঁকে বহিষ্কারের বদলে সাসপেন্ড করা হল। দল তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে। এবং বিধানসভার স্পিকারকে জানাব যে তিনি তৃণমূলের প্রতীকে নির্বাচিত হয়ে অন্য দলে যোগ দিয়েছেন। তাই তাঁর সদস্য পদ খারিজ করা হোক।” যদিও ‘দল ছাড়ার পর সাসপেন্ড, লজ্জার মাথা খেয়েছে তৃণমূল?’ এমন প্রশ্ন উঠতে শুরু করেছে দলের মধ্যেই।

প্রসঙ্গত বৃহস্পতিবার দিল্লিতে দীনদয়াল উপাধ্যায় মর্গের অফিসে গিয়ে গেরুয়া শিবিরে যোগদান করেন ব্যারাকপুরের এই বাহুবলী নেতা। এদিন অর্জুনের বহিষ্কারের ঘোষণা পর্বে হাজির ছিলেন ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদী, জগদ্দলের বিধায়ক অরূপ দত্ত, নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ ও খাদ্যমন্ত্রী তথা উঃ ২৪ পরগনা জেলার তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক।

এদিকে শুক্রবারই ভাটপাড়া এলাকার বিভিন্ন দলের একাধিক নেতা তৃণমূলে যোগ দেন। তাঁদের মধ্যে রয়েছে বিজেপির প্রমোদ সিংহ (অর্জুনের ভাইপো) ও ধর্মপাল গুপ্তা, কংগ্রেসের সোমনাথ শ্যাম, সঞ্জয় সিংহ (অর্জুনের ভাইপো)। ২০১৬ সালে অর্জুন সিংহয়ের বিরুদ্ধে ভাটপাড়া থেকে দাঁড়ানো বাম-কংগ্রেস জোটের সমর্থিত প্রার্থী জিতেন্দ্র সাউও এদিন তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *