ওয়েব ডেস্কঃ
শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে বন্দুকবাজের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৯। আহত বহু মানুষ।
এদিন মসজিদের ভিতরে নামাজ পড়ছিলেন বহু মানুষ। সেই সময় বন্দুকধারীদের হঠাৎ গুলি চালানোর ঘটনায়, নিহত হন মসজিদের ভিতরে থাকা অনেক মানুষ। মুহুর্তের মধ্যে রক্তে ভেসে যায় মসজিদ চত্বর। এই হামলার ঘটনাকে দেশের কলঙ্কময় দিন হিসেবে বিবৃতি দেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আরডেন।
ঘটনাস্থল ডিন এভিনিউ এবং হেগ পার্কের মুখোমুখি আল নূর মসজিদ। হামলার সময় মসজিদের কাছেই ছিল বাংলাদেশ ক্রিকেট টিম। যদিও তারা সবাই সুরক্ষিত আছে বলেই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news