ওয়েব ডেস্ক
লোকসভা নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ কতটা সুরক্ষিত, তা নিয়ে আজ রায় দিতে পারে সুপ্রিম কোর্ট। ইভিএমে ভোটের কারচুপির আশঙ্কা করে সর্বোচ্চ আদালতে মামলা করেছিল ২১ টি বিরোধী রাজনৈতিক দল।
বিরোধীরা আদালতের কাছে আবেদন করেছিলেন, লোকসভা ভোটে ব্যবহৃত ইভিএম নিয়ে, সমস্ত রকম সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং ইভিএমে ভোট গ্রহণ নিয়ে সমস্ত সন্দেহের অবকাশ কাটাতে হবে।
উল্লেখ্য, এর আগে ইভিএম নিয়ে বারবার সন্দেহ প্রকাশ করেছে বিরোধীরা। উত্তরপ্রদেশ নির্বাচনে আশানুরূপ ফল না পাওয়ায় সরাসরি ইভিএমের কারচুপি নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিএসপি নেত্রী মায়াবতী। এছাড়া কংগ্রেস, তৃণমূলও ইভিএম নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। তাই সমস্ত রকম সন্দেহ দূর করতে আদালতের দ্বারস্থ হয় বিরোধীরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news