Breaking News
Home / TRENDING / এবার পুরুলিয়ার কং বিধায়ক বিজেপিতে

এবার পুরুলিয়ার কং বিধায়ক বিজেপিতে

নীল বণিক:

রাজ্য রাজনীতিতে এই মুহূর্তের একমাত্র চর্চা—  বিভিন্ন দলের ছোট বড় মুখ হুড়মুড় করে বিজেপিতে যোগ দিতে ব্যস্ত। জঙ্গল মহলেও ঘটল একই ঘটনা। তবে এক্ষেত্রে ‘দিদি’র দলের নেতা নয়, এবার পুরুলিয়ার কংগ্রেস বিধায়ক তথা এলাকার ডাকসাইটে নেতা সুদীপ মুখোপাধ্যায় যোগ দিচ্ছেন বিজেপিতে। সূত্রের খবর, সুদীপ দিল্লি পৌঁছে গেছেন। দুপুরে বা বিকেলের দিকে মুকুল রায় তথা কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিক ভাবে বিজেপির পতাকা হাতে তুলে নেবেন।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটে পুরুলিয়ায় শাসক দলের সঙ্গে সমানে টক্কর দিয়েছে বিজেপি। এমত অবস্থায় জেলার লোকসভা আসনটিকে বাড়তি গুরুত্ব দিচ্ছে গেরুয়া শিবির। এবং জল্পনা চলছিল, পুরুলিয়ার দুই কংগ্রেস বিধায়ক বিজেপিতে যোগ দিতে পারেন।

কিন্তু আর ‘পারেন’ নয়, পারছেন। বাস্তবিক শিবির বদল করছেন সুদীপ মুখোপাধ্যায়। জানা গিয়েছে এই বিধায়কের সঙ্গে তাঁর ঘনিষ্ট কংগ্রেসের বেশ কয়েকজন জনপ্রতিনিধিও বিজেপিতে যোগ দেবেন আজ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *