নীল রায়:
দোলের রং মিলিয়ে যাওয়ার আগেই প্রথম দফার ভোট প্রচারে উত্তরবঙ্গ যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার প্রার্থী পরিচিতির সাংবাদিক বৈঠকেই জানিয়েছিলেন, দোল শান্তিতে মিটিয়েই পুরোদমে শুরু করবেন লোকসভা ভোটের প্রচার। তৃণমূল সূত্রের খবর, ২৫ মার্চ থেকে প্রচার শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৫, ২৬ এবং ২৭ মার্চ উত্তরবঙ্গের দুই কেন্দ্র আলিপুরদুয়ার এবং কোচবিহারে চারটি জনসভা করবেন তৃণমূল নেত্রী।
উল্লেখ্য, উত্তরবঙ্গে তৃণমূলের লড়াই বেশ কঠিন বলেই মনে করছেন রাজনৈতিক মহল। দলীয় কোন্দলে প্রার্থী বদল হয়েছে কোচবিহার লোকসভার। কোচবিহারের তৃণমূল যুব কংগ্রেস সভাপতি পার্থপ্রতিম রায়কে সরিয়ে তৃণমূল প্রার্থী করা হয়েছে ফরওয়ার্ড ব্লক থেকে সদ্য তৃণমূলে যোগ দেওয়া পরেশ চন্দ্র অধিকারীকে। অন্যদিকে দশরথ তিরকেকেই আবার টিকিট দিয়েছেন মমতা। কিন্তু আলিপুরদুয়ার লোকসভা এলাকায় বিজেপি নিজের শক্তি অনেকটাই বাড়িয়েছে গত পাঁচ বছরে। তাই ওই দুই আসনে ৪টি জনসভা করার কৌশল নিতে হয়েছে মুখ্যমন্ত্রীকে। তবে এই রণকৌশল কতটা কার্যকর হবে, তা নিয়েও প্রশ্ন উঠছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news