Breaking News
Home / TRENDING / নিউজিল্যান্ডে দুষ্কৃতী হামলায় রক্ষা পেল বাংলাদেশ ক্রিকেট দল

নিউজিল্যান্ডে দুষ্কৃতী হামলায় রক্ষা পেল বাংলাদেশ ক্রিকেট দল

ওয়েব ডেস্কঃ

বন্ধুকবাজদের হামলার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল বাংলাদেশ ক্রিকেট টিম। শুক্রবার নিজিল্যান্ডের হেগপার্ক সংলগ্ন একটি মসজিদে হামলা চালায় একদল দুষ্কৃতী। এই ঘটনায় নিহতের সংখ্যা না জানা গেলেও, বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা যায়।

এদিন বাংলাদেশ ও নিউজিল্যান্ডের টেস্টের জন্য হেগলি পার্কে অনুশীলন করছিল বাংলাদেশ ক্রিকেট দল। সেই সময় আচমকা হেগলি পার্ক সংলগ্ন ক্রাইস্টচার্চ মসজিদে হামলা চালায় দুষ্কৃতীরা। যার ফলে আতঙ্কিত পুরো দল। এই ঘটনা নিয়ে বাংলাদেশের ক্রিকেটার মুশফিকুর রহমান টুইট করে বলেন, “ক্রাইস্টচার্চ মসজিদে হামলার সময় ভগবান আজ আমাদের রক্ষা করেছেন। আমরা অত্যন্ত ভাগ্যবান।” বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট জানিয়েছেন, আমরা নিরাপদেই সমস্ত ক্রিকেটারদের হোটেলে ফিরিয়ে আনতে পেরেছি।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, আলনুর নামের ওই মসজিদটি ডিন এভিনিউ এবং হেডলি পার্কের মুখোমুখি অবস্থিত। বন্ধুকধারীদের হামলার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ সূত্রে খবর, ক্রাইস্টচার্চের অন্তত দুটি মসজিদে এখনও পর্যন্ত গোলাগুলির খবর পাওয়া যায়। তবে কত জন নিহত বা আহত হয়েছে সে সম্পর্কে এখনও স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আরডেন বলেছেন, “হতাহতের সংখ্যা সম্পর্কে নিশ্চিত ভাবে কিছু বলা সম্ভব না হলেও, আমি এটা বলতে পারি যে এটি নিউজিল্যান্ডের ইতিহাসের কলঙ্কময় দিন গুলির মধ্যে একটি।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *