Breaking News
Home / রাজনীতি (page 412)

রাজনীতি

নিউজিল্যান্ডে দুটি মসজিদে হামলা, মৃত বহু

ওয়েব ডেস্ক নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে নামাজের সময় হামলা চালায় অজ্ঞাতপরিচয় বন্দুকবাজেরা। দুষ্কৃতীদের গুলিতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গিয়েছে। শুক্রবার আল নুর মসজিদে নামাজ পড়তে এসেছিল বাংলাদেশ ক্রিকেট টিম। অল্পের জন্য রক্ষা পান তাঁরা। জানা গিয়েছে বন্দুকবাজ নিউজিল্যান্ডের সেনার পোশাক পড়ে ছিল এবং তার হাতে অত্যাধুনিক অটোমেটিক রাইফেল …

আরও পড়ুন »

মুম্বইয়ে ব্রিজ ভেঙে মৃত ৫, আহত ৩৫

নিজস্ব প্রতিনিধিঃ মুম্বইয়ের রেলওয়ে স্টেশনের ফুটব্রিজ ভেঙে মৃত্যু হল ৫ জনের। আহত অন্তত ৩৫। সংবাদ সংস্থা সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বইয়ের ছত্রপতি শিবাজী টার্মিনাস রেলওয়ে ফুটব্রিজ ভেঙে এই দুর্ঘটনাটি ঘটে। মুম্বই পুলিশ জানিয়েছে, ছত্রপতি শিবাজী টার্মিনাসে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের উত্তর প্রান্তে ফুট ব্রিজে দুর্ঘটনাটি ঘটে। আহতদের নিয়ে যাওয়া হয়েছে …

আরও পড়ুন »

১০০ খুনে অসম্মান নেই, স্পর্শকাতর ঘোষনা করলে দোষ? কটাক্ষ মুকুলের

নিজস্ব প্রতিনিধি: ২০০৯ সালে মমতা নিজেই বলেছিলেন, রাজ্যের প্রত্যেকটি কেন্দ্র স্পর্শকাতর। এই কথা বলে তখন তিনি যদি রাজ্যকে অপমান করে না থাকেন, তাহলে বিজেপির দাবিতেও পশ্চিমবঙ্গের অসম্মান হচ্ছে না। দিল্লি থেকে ফিরে এক নিশ্বাসে এই কথাগুলি বললেন মুকুল রায়। নির্বাচন কমিশনের কাছে বিজেপি ইতিমধ্যেই দাবি জানিয়েছে রাজ্যের প্রত্যেকটি বুথ স্পর্শকাতর। …

আরও পড়ুন »

দলীয় সহকর্মী না ক্রীতদাস? মুকুলই ঠিক, বোঝালেন অভিষেক

নিজস্ব প্রতিনিধি : দু’দিনও কাটেনি তাঁর পিসি অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্জুন সিংহ আর দীনেশ ত্রিবেদীকে এক টেবিলে বসিয়ে আলোচনা করেছিলেন। মিটমাট করে দেওয়ার চেষ্টা করেছিলেন। তৃণমূল সূত্রে এমনটাই খবর। দু’দিন কাটতে না কাটতেই অর্জুন বিজেপিতে যোগ দেওয়ায়, ভাইপো, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, বিষয়টা তেমন গুরুত্বপূর্ণ নয়। অভিষেকের অবস্থানে …

আরও পড়ুন »

লক্ষ্য জয়, রানাঘাটে প্রচারে নিহত সত্যজিতের শিশুকেও ব্যবহার করবে তৃণমূল!

নীল রায়: রানাঘাট লোকসভা আসন ধরে রাখতে প্রচারে প্রয়াত বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের স্ত্রী রূপালীর সঙ্গে তাঁর দেড় বছরের সন্তান সৌমজিৎকে ব্যবহার করতে চায় তৃণমূল কংগ্রেস। এই লোকসভা আসন ধরে রাখতে মরিয়া তৃণমূল শিবির। যে কারণে ওই আসনের প্রার্থী করা হয়েছে খুন হয়ে যাওয়া কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের স্ত্রীকে রূপালীকে। …

আরও পড়ুন »

‘কংগ্রেসেই আছি’, দল বদলের মরসুমে প্রেস বিবৃতি নেপাল মাহাতর

নিজস্ব সংবাদদাতা: কং নেতা নেপাল মাহাত প্রেস বিবৃতি দিয়ে জানিয়ে দিলেন তিনি কংগ্রেসেই আছেন, দলবদলের বাজারে তাঁর নাম নিয়ে মিথ্যে প্রচার হচ্ছে বলেও অভিযোগ এই কংগ্রেস বিধায়কের। প্রেস বিবৃতিতে নেপাল জানিয়েছেন— ‘কয়েকটি সংবাদমাধ্যমে প্রচারিত হচ্ছে, আমি নাকি দল ত্যাগ করছি। এ প্রসঙ্গে জানিয়ে রাখি, এ-ধরনের খবর সম্পূর্ণ মিথ্যা এবং উদেশ্যপ্রণোদিত ভাবে …

আরও পড়ুন »

পার্কস্ট্রিট কাণ্ডে সাজা হতে পারত নুসরতের, উল্টে মিলল লোকসভার টিকিট

ওয়েব ডেস্ক ২০১২ সালের পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ডে একসময় নাম জড়িয়ে গিয়েছিল নুসরতের। গ্রেফতার হতে পারেন বলে গুজবও রটেছিল। কিন্তু ‘প্রভাবশালী’ নুসরতকে ছুঁতে পারেনি পুলিশ। উল্টে ৭ বছর পর আজ তাঁর হাতে লোকসভার টিকিট। ২০১২ সালে তৃণমূলের বসিরহাট কেন্দ্রের প্রার্থী নুসরত জাহান তখন টলিউডের উঠতি নায়িকা। তৃণমূলের ২১ জুলাইয়ের সভায় …

আরও পড়ুন »

জোট যায় যাক, মিনি ফ্রন্টের বায়নাক্কা মানতে নারাজ মান্নান

নীল রায়: “কি আছে ফরওয়ার্ড ব্লক, আরএসপি-র মতো শরিকদের। আমাদের জোট সিপিএমের সঙ্গে।” এভাবেই বাম শরিক ফরওয়ার্ড ব্লক ও আরএসপি-কে আক্রমন করলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। একের পর এক বৈঠক করেও ৭-৮টি আসনের জট খুলতে পারেনি বাম-কংগ্রেস। সিপিএমের দাবি, ১১টির বেশি আসন কোন মতেই দেওয়া যাবে না কংগ্রেসকে। আর কংগ্রেসের …

আরও পড়ুন »

শাসকের খুনে রাজনীতি, সন্ত্রাসের ছবি নিয়ে কমিশনে বিজেপি

নীল বণিক: এবার তৃণমূলের সন্ত্রাসের ছবি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে বিজেপি। উল্লেখ্য, ভোটের দিন ঘোষণা হতেই শুরু হয়ে গেছে শাসকের খুনের রাজনীতি। ইতিমধ্যে চোপড়ায় ২২ টি গুলি খেয়ে খুন হয়েছেন কংগ্রেস কর্মী শাহিদ আলম। ওই এলাকায় পুলিশি তৎপরতা বাড়লেও হিংসা অব্যাহত। এদিকে চোপড়ার পর হিংসার রাজনীতি শুরু হয়েছে ইসলামপুরেও, …

আরও পড়ুন »

এ যেন মুকুলার্জুন! দীর্ঘ বৈরিতা ভুলে পদ্মাসনে হাসি মুখে দুই চ্যলেঞ্জার

নীল রায়: একটি বৃত্ত সম্পূর্ণ হল! জন্ম হল এক নয়া বৃত্তের। এমন কথা বলাই যায় মুকুল রায় ও অর্জুন সিংহের নাটকীয় সম্পর্ক প্রসঙ্গে। একসময় একই দলের সদস্য হয়েও পরস্পরের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধংদেহি ছিলেন মুকুল-অর্জুন। ঘটনাচক্রে দু’জনেরই ব্যারাকপুর শিল্পাঞ্চল থেকে রাজ্য রাজনীতিতে আত্মপ্রকাশ। এক সময় দু’জনেই ছিলেন তৃণমূলে, আর বর্তমানে একসঙ্গেই …

আরও পড়ুন »

মলয়ের ব্যথায় মলম লাগিয়ে মুনমুনের সঙ্গে কফি খেতে চান বাবুল

নীল বণিক আসানসোল কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস মলয় ঘটককে প্রার্থী না করে মুনমুন সেনকে টিকিট দেওয়ায় তাঁর কাজ সহজ হয়ে গেল বলে জানালেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। বাবুল বলেন, মুনমুন তাঁর বন্ধু, তবে দলের অন্তর্কলহের জেরেই অঞ্চলের অভিজ্ঞ রাজনীতিকের বদলে নভিস অভিনেত্রীকে দাঁড় করানো হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তবে …

আরও পড়ুন »

মমতাকে তিন তির অর্জুনের, বললেন দল ছাড়ার কারণ

নিজস্ব সংবাদদাতা: সেনাকে সন্দেহ করেছেন মমতা, তাই তিনি আজ বিজেপিতে। মা মাটি মানুষ এখন শুধু মানি (টাকা ) মানি আর মানি। আজ তাই তিনি বিজেপিতে। দলের এমন অবস্থার জন্য, রাজ্যে এমন দিন দেখার জন্য তিনি বামেদের সঙ্গে লড়েননি। তাই আজ তিনি বিজেপিতে। অর্জুন সিংহ, দিল্লিতে, বিজেপির দফতরে বসে এমন কথাই …

আরও পড়ুন »

সীমান্তে নজর নির্বাচন কমিশনের, কথা নেপাল ও ভুটানের সঙ্গে

নীল বণিক উত্তরবঙ্গের পাঁচটি লোকসভা আসনে দুষ্কৃতীদের দৌরাত্ম আটকাতে তৎপর হল কমিশন। উত্তরবঙ্গের সঙ্গে নেপাল, ভূটান ও বাংলাদেশের সীমান্ত রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি আসনে নেপাল ও ভূটানের দুষ্কৃতীদের দৌরাত্ম আটকাতে ব্যবস্থা গ্রহণ করছে কমিশন। দুই দেশের দূতাবাসের সঙ্গেই কথা বলা শুরু করেছে জাতীয় নির্বাচন কমিশন। ভোটের সাতদিন আগে থাকতেই এই দুটি …

আরও পড়ুন »

মানুষকে ভোটদানে সচেতন করুন, তিন খানকে বার্তা মোদীর

ওয়েব ডেস্ক আসন্ন লোকসভা নির্বাচনে সাধারন মানুষকে ভোটদান করতে বলিউডের তিন খানকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সোশাল মিডিয়ায় আমির খান ও সলমন খানকে ট্যাগ করে মোদী লেখেন, এবার আপনারা নিজেদের ‘আন্দাজে’ মানুষকে ভোট দিতে অনুপ্রাণীত করুন। এরপরের ট্যুইটেই অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও কর্ণ জোহরকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী …

আরও পড়ুন »

ভোটের পোষাক : মিমি-নুসরতকে শাড়ি পরার নির্দেশ মমতার

নীল রায় লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে রাজ্যের শাসকদল৷ প্রার্থী হিসাবে দলনেত্রী বেছে নিয়েছেন টলিউডের একঝাঁক তারকাকে৷ যাদবপুর থেকে প্রার্থী করা হয়েছে মিমি চক্রবর্তীকে৷ বসিরহাটে তৃণমূলের হয়ে ভোটযুদ্ধে লড়ছেন নুসরত৷ প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক “ট্রলোড” হচ্ছেন দুই অভিনেত্রী।‌ টলিউড থেকে রাজনীতির আঙিনায় আসার ঘটনা …

আরও পড়ুন »

কাল মমতার মিটিঙে গিয়ে আজ বিজেপিতে অর্জুন

দেবক বন্দ্যোপাধ্যায় এটা কি রাজনৈতিক দল নাকি সিনেমা হল? বক্তা শঙ্কু পণ্ডা। মিমি আর নুসরত প্রার্থী হওয়ার নানা দিকে নানা রসিকতা চলছে, তারই মধ্যে এটা সাম্প্রতিকতম। এদিকে বিজেপিতে আজ, বৃহস্পতিবারেই অনুষ্ঠিত হতে চলেছে চিত্রাঙ্গদা। ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিংহ আজই যোগ দিচ্ছেন বিজেপিতে। দিল্লিতে দলের কেন্দ্রীয় দফতরে সমারোহের সঙ্গে যোগ দেবেন …

আরও পড়ুন »