Breaking News
Home / TRENDING / চীনা পণ্য বয়কটের ডাক দিল আরএসএস

চীনা পণ্য বয়কটের ডাক দিল আরএসএস

ওয়েব ডেস্কঃ

চীনের জন্য রাষ্ট্রসঙ্ঘে জইশ-ঈ-মহম্মদ প্রধান মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা আটকে গিয়েছে। তাই বৃহস্পতিবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বদেশী জাগরণ মঞ্চ মোস্ট ফেভারিট নেশন থেকে চীনকে বাদ দিতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করল।

এদিন স্বদেশ জাগরণ মঞ্চ থেকে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানানো হয়, ভারতের উচিত চীনের ওপর থেকে মোস্ট ফেভারিট নেশনের তকমা তুলে নেওয়া এবং চীনা পণ্যের উপর নিষেধাজ্ঞা জারি করা। অথবা পাকিস্তানের মতো, চীনা পণ্যের ওপর বেশি করে কর বসানোর দাবি তুলেছে তারা।

স্বদেশী জাগরণ মঞ্চের আহ্বায়ক অশ্বিনী কুমার মহাজন বলেন, চীনা পণ্যের ব্যবহার বন্ধ করতে হবে। তবে তার জন্য অনেক পরিশ্রম করতে হবে আমাদের। তিনি আরও বলেন, “বর্তমানে চীনের উপর অর্থনৈতিক চাপ রয়েছে। তার উপর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের বাণিজ্যিক প্রতিযোগিতা চলছে। এই অবস্থায় আমরা যদি চীনা পণ্যের ব্যবহার বন্ধ করে দিই, তাহলে অর্থনৈতিক দিক থেকে অনেকটা ধাক্কা খাবে তারা। তখন তারা বুঝতে পারবে। তাছাড়া আমাদের লড়াই সন্ত্রাসবাদের বিরুদ্ধে, এখানে অন্যান্য দেশ আমাদেরকে সাহায্য করবে।”

পাশাপাশি তিনি আরও জানান, চীন থেকে ভারত প্রায় ৭৬ বিলিয়ন মার্কিন ডলারের বেশি পণ্য আমদানি করে। যদি তা বন্ধ হয়ে যায় তবে ব্যাপক বাণিজ্যিক ঘাটতি দেখা দেবে এবং সামগ্রিক ভাবে ভারতের উৎপাদকে কিছুটা প্রভাব পড়বে।

আরএসএসও চীনা পণ্য বয়কটের ডাক দিয়েছে। তাঁরা বলেন, “জহরলাল নেহেরু স্লোগান দিয়েছিলেন, ‘হিন্দি-চিনি ভাই ভাই’। কিন্তু চীন নেহেরুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। তবে নেহেরুর কারণে চীন রাষ্ট্রসঙ্ঘের স্থায়ী সদস্য এবং ভারত পি-৫ থেকে বেরিয়ে এসেছে। তাই আজ থেকে সমস্ত ভারতবাসীর উচিত চীনা পণ্য বয়কট করা।”

প্রসঙ্গত, এর আগেও তিন বার মাসুদ আজহারকে চীনের জন্য রাষ্ট্রসংঘে নিষিদ্ধ করতে পারেনি ভারত। তাই চতুর্থ বার একই ঘটনা ঘটায় চীনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে চলেছে সরকার। কারণ বারবার ভারতীয় নাগরিকদের উপর গুরুতর হামলাকারীদের ছাড়তে নারাজ প্রশাসন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

One comment

  1. Rajkumar Ghosh

    চীনা পণ্য বয়কট,✖️China,✖️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *