নীল বণিক
বিজেপির বিরুদ্ধে অভিযোগ থাকলে তথ্য প্রমাণ নিয়ে কমিশনে যাক তৃণমূল, শাসক দলের ধর্না কর্মসূচীকে কটাক্ষ করে মন্তব্য করলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ওরা আগে ঠিক করুক ওদের অবস্থান। আগে ভোট করবে, না ধর্না চালাবে তা পরিস্কার করুক। বিজেপির বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে কমিশানে যাক তৃণমূল। তারপর কমিশন কিছু না করলে কমিশনের বিরুদ্ধে আইনগত ভাবে লড়াই করুক।তৃণমূলের দাবি মানুষের কাছে মিথ্যা বলে প্রমানিত হচ্ছে। সেইজন্যই এখন ধর্না কর্মসূচী নিয়েছে তৃণমূল মহিলা কংগ্রেস। দিলীপ ঘোষ বলেন, শাসক দলের মহিলা কংগ্রেসের এই নাটকের রাজনীতিতে মানুষের মন গলবে না।বরং নিজেদের পিঠ বাঁচাতে এমন ধর্নাতে মানুষ বিরক্ত বলে জানান বিজেপির রাজ্য সভাপতি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news