নীল রায়:
কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা এখনও চূড়ান্ত রফা হয়নি। তা সত্ত্বেও শুক্রবার এক তরফা ভাবে বামফ্রন্টের বৈঠক ডেকে আলিমুদ্দিন স্ট্রিট থেকে প্রার্থী তালিকা ঘোষণা করে দেওয়ায়, ক্ষোভে ফুঁসছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। নিজের প্রতিক্রিয়ায় সভাপতি সোমেন মিত্র বলেন, “ওঁরা যা পারে করুক। জোট ভাঙার দায় আমরা নেব না।” কিন্তু এ ব্যাপারে প্রশ্ন করা হলে তীব্র ভাষায় সিপিএম নেতৃত্বকে আক্রমণ করেন বিরোধী দলনেতা আবদুল মান্নান। তিনি বলেন, “সিপিএম যা করল, তারপর আর যাই হোক জোট হতে পারে না। আমরাও এ বার সব আসনে প্রার্থী ঘোষণা করে দেব।” অথচ বছর তিনেক আগে এই মান্নান সাহেবই সিপিএমের সঙ্গে জোটের বড় প্রবক্তা ছিলেন। বামেদের সঙ্গে জোট অটুট রাখা নিয়ে কংগ্রেস যে ধারাবাহিক চেষ্টা চালাচ্ছিল তা জোর ধাক্কা খেল বলেই মনে করছে রাজনৈতিক মহল। ক্ষোভের সুরে মান্নান সাহেব বলেন, “এবারও ওঁরা গোড়ায় বলেছিল যে আনুষ্ঠানিক ভাবে জোটের কথা বলব না। শুধু আসন সমঝোতা হবে। যৌথ প্রচারেরও প্রশ্ন নেই।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news
বিষ নেই কুলোপানা চক্কর