ওয়েব ডেস্ক:
চরম হুঁশিয়ারি দিলীপ ঘোষের— আগামী ১৫ দিনে তৃণমূল বলে কিছু থাকবে না।
উল্লেখ্য, সম্প্রতি তৃণমূল থেকে পরের পর ছোট, মেজো, বড় নেতারা বিজেপিতে যোগ দিচ্ছেন। তবে বারাকপুরের দাপুটে নেতা অর্জুন সিংয়ের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়াটা যে রাজ্যনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ দলবদল তা বলা বাহুল্য। এমত পরিস্থিতিতে তৃণমূলকে নিশ্চিহ্ন করার হুমকি দিলেন বিজেপির রাজ্য সভাপতি।
নিজস্ব ভঙ্গিতে দিলীপ এদিন বলেন, গত ২-৩ বছরে রাজ্যে আমরা সংগঠন তৈরি করেছি। এখন যাঁরা বিজেপিতে সম্ভাবনা দেখছেন, তাঁরা আসছেন। ভবিষ্যতে আরও আসবেন।
সংবাদমাধ্যম প্রশ্ন করে, তৃণমূল অভিযোগ করেছে, বিজেপি দল ভাঙাচ্ছে। উত্তরে দিলীপ বলেন, তৃণমূল কীভাবে তৈরি হয়েছে? কোথা থেকে ভাঙিয়ে জোড়-তোড় করে পার্টি চলছে। সব আলাদা করে দেব। পার্টি বলে কিছু থাকবে না।
এবং সেই কাজ আগামী ১৫ দিনেই বিজেপি সারবে বলে দাবি দিলীপের। দিলীপ ঘোষ আরও বলেন, এমন চমক দেব যে বালুদা-র (জ্যোতিপ্রিয় মল্লিক) মুখ থেকে কথা বেরোবে না। দিদিমণি শুকিয়ে আমসি হয়ে যাবেন।
দিলীপের এমন মন্তব্যের পর অন্য জল্পনা তৈরি হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের প্রশ্ন, তাহলে কি বিজেপির প্রার্থী তালিকা পনেরো দিন পরে বেরোবে?
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news
TMC>> Totally Modified CONGRESS >> Corrupted Overall Nehru GandhiKhanIndira RajivKhanGandhi’s EMPOWERED SoniaAntonioMainoKhanGandhi’s SwissVoteBank>> Is the root cause for dividing our mother Greater India and depriving her to be an advanced country by looting her since the day of so called independence.