ওয়েব ডেস্ক:
শিলিগুড়ির সভায় দেশের সঙ্গে রাজ্যের তফাত কোথায় তা বুঝিয়ে দিলেন মোদি, রাজ্য পিছোচ্ছে তার কারণ যে ‘দিদি’ তাও স্পষ্ট করে দিলেন তিনি। মোদির ভাষায় মমতা হলেন ‘উন্নয়নের স্পিডব্রেকার’। মনে করিয়ে দিলেন তৃণমূল নেত্রী গরিবের উন্নয়নের নামে গরিবদের নিয়ে রাজনীতি করছেন।
আরও বলেন—
‘দিদির নৌকা যে ডুবে গিয়েছে শিলিগুড়ির জনসভাই তার প্রমাণ।’
‘বিজেপির প্রতি বাংলার মানুষের সমর্থন অভূতপূর্ব।’
‘শেষ ৫ বছরে দেশ অগ্রগতির পথে এগিয়ে চলেছে।’
‘গোটা দেশে প্রবল গতিতে কাজ হয়েছে।’
‘গরিবদের কথা ভাবেন না দিদি।’
‘পশ্চিমবঙ্গে গরিবদের নিয়ে রাজনীতি করে চলেছে তৃণমূল।’
‘এ-রাজ্যে সেই গতিতে উন্নয়নই হয়নি যা দেশের অন্য প্রান্তে হয়েছে।’
‘গরিব মানুষের টাকা চলে গেছে চিটফান্ড কেলেঙ্কারিতে।’
‘দিদি উন্নয়নের স্পিডব্রেকার।’
আজ বেলা ১টা নাগাদ বাগডোগরায় নামেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর রওনা দেন শিলিগুড়ির কাওয়াখালি প্রাঙ্গণের উদ্দেশে। তাঁকে ঘিরে চরম উন্মাদনা দেখা যায় শিলিগুড়ির বিজেপি কর্মী সমর্থকেরা। তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। উল্লেখ্য, আসন্ন লোকসভা ভোটের জন্য শিলিগুড়ি থেকেই এ-রাজ্যে নির্বাচনী প্রচার শুরু করেলন নরেন্দ্র মোদি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news