প্রসেনজিৎ ধর
হুগলী লোকসভা কেন্দ্রে এবারের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়।তৃণমুলের গত দুবারের সংসদ রত্না দে নাগের প্রতিপক্ষ লকেট। কখনও সাইকেল নিয়ে তো কখনও পায়ে হেঁটে এলাকায় প্রচার চালাচ্ছেন লকেট। গত চার বছর ধরে কর্মীদের সঙ্গে এলাকার কাজ করেছেন, তাই জেতার বিষয়ে ১০০ শতাংশ আশাবাদী লকেট। তাঁর মতে মানুষ বুঝে গিয়েছে দিল্লির সংসদে গিয়ে যে মানুষের হয়ে কথা বলতে পারবে তাকেই মানুষ ভোট দেবে। এদিন লকেট প্রতিপক্ষ রত্না দে নাগকে কটাক্ষ করে বলেন, রত্না মানুষ হিসেবে ভালো হতে পারেন।কিন্তু কি কাজ করেছেন তিনি?
এদিন লকেট প্রচারে বেরিয়ে লকেট বলেন, বালাকোটে বিমান হানা নিয়ে যারা সন্দেহ করছেন, তারা এদেশের নাগরিক কি না তাই নিয়ে সন্দেহ আছে। এদিন প্রচারে বেরিয়ে সরাসরি তৃণমুলের বিরুদ্ধে বিস্ফোরক লকেট বলেন যারা
পাকিস্তানের হয়ে কথা বলেন তাদের মানুষ ভোট দেবে না। যারা দেশের হয়ে কথা বলবেন মানুষ তাঁদেরই ভোট দেবেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news