Breaking News
Home / TRENDING / বালাকোটে সেনা প্রত্যাঘাত করায় কষ্ট পেয়েছেন, কেঁদে ফেলেছেন ‘দিদি’: মোদি

বালাকোটে সেনা প্রত্যাঘাত করায় কষ্ট পেয়েছেন, কেঁদে ফেলেছেন ‘দিদি’: মোদি

ওয়েব ডেস্ক:

বালাকোটে সেনা প্রত্যাঘাত করায় কষ্ট পেয়েছেন, কেঁদে ফেলেছেন ‘দিদি’ । আজ এভাবেই পুলওয়ামা পরবর্তী সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জবাব দিলেন নরেন্দ্র মোদি। দাবি করলেন, কংগ্রেস সেনাবাহিনীর মনোবল ভাঙার দায়িত্ব নিয়েছে।

শিলিগুড়িতে মোদি বলেন—

‘কংগ্রেস সেনাবাহিনীর মনোবল ভেঙেছে।’

‘বালাকোটে হামলার পর প্রশ্ন তুলেছে বিরোধীরা, চোখের জল ঝরছে তাদের!’

‘জঙ্গিদের ঘরে ঢুকে মেরেছি।’

‘বালাকোটে ভারতীয় সেনার প্রত্যাঘাতের পর সারা ভারতবাসীর গর্ব হয়েছে, কিন্তু দিদির কষ্ট হয়েছে, কান্না পেয়েছে!’

‘এনআরসি ইস্যুতে বাংলায় গুজব রটানো হচ্ছে।’

‘আমি বলে যাচ্ছি, সব হিন্দু শরণার্থীরা এখানে আশ্রয় পাবেন।’

‘কৃষকদের সহায়তার টাকাতেও ব্রেক লাগিয়েছেন দিদি।’

‘চা বাগানের দুর্দশার কথা আমরা জানি।’

‘গরিবদের চিকিৎসার জন্য ৫ লক্ষ টাকার যোজনা হয়েছে।’

‘আপনাদের সমর্থনেই আমি সবার মোকাবিলা করি।’

‘এনডিএ সরকার মধ্যবিত্তদের।’

‘একদিকে ইমানদার চৌকিদার, অন্যদিকে দাগীদার, এবারের নির্বাচন এই দুই পক্ষের।’

‘ম্যায় ভি চৌকিদার হু’ স্লোগান দিয়ে এদিন শিলিগুড়ির সভা শেষ করেন নরেন্দ্র মোদি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *