Breaking News
Home / TRENDING / মমতা সভার অনুমতি না দিলে মানুষের দরজায় যাব : মুকুল

মমতা সভার অনুমতি না দিলে মানুষের দরজায় যাব : মুকুল

নীল বণিক

সভার অনুমতি না দিলে মানুষের দরজায় দরজায় যাব।
রবিবার এমন মন্তব্য করলেন মুকুল রায়। ৩ এপ্রিল ব্রিগেডে মোদীর সভার পরেই উত্তরবঙ্গ থেকে নির্বাচনী প্রচার শুরু করবেন মুকুল রায়। প্রত্যেক জেলায় দলীয় প্রার্থীদের সমর্থনে সভা করতে যাওয়ার কথা তাঁর। তবে বাংলার সব প্রান্তে সভা করতে পারবেন কিনা সে বিষয়ে অনিশ্চিত মুকুল রায়। এদিন বিজেপির রাজ্য দফতরে তিনি বলেন, সরকার বহু জায়গায় বিজেপির সভা আটকাবে, তাই বলে প্রচার আটকাতে পারবে না। মুকুল বলেন, “ময়দান না দিলে রাস্তায় হাঁটবো। গাড়ি ও বাইকে করে প্রচার করবো। তারপরে মানুষের দরজায়, দরজায় গিয়ে প্রচার করবো। রাজ্যের মানুষের কাছে বিচার চাইবো।” তৃণমূল সরকারের অগণতান্ত্রিক ভূমিকা নিয়ে মানুষের জনমত গড়ে তুলবেন বলেও জানান মুকুল রায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *