নীল বণিক
রাজ্য প্রশাসনের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ নিয়ে এদিন মুখ্য নির্বাচন কমিশনারের দ্বারস্থ হন বিজেপি নেতা মুকুল রায়, জয়প্রকাশ নারায়ণ ও প্রতাপ বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে এসে এ রাজ্যের নিযুক্ত বিশেষ পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে বৈঠক করেন তাঁরা। বৈঠক শেষে মুকুল জানালেন এ রাজ্যে সি ও অফিস নিরপেক্ষ নয় তাই আজ বৈঠকের শুরুতেই তিনি পুলিশ অফিসারের কাছে দাবি করেন, আমরা যে কথাগুলো বলব তা আপনার সামনেই বলব সিওর সামনে নয়। বিজেপি নেতাদের অভিযোগ, এ রাজ্যে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে প্রধান অন্তরায় হচ্ছে তৃণমূল। তৃণমূল দল এবং সরকার রাজ্যে অবাধ নির্বাচন হতে দিচ্ছে না। উত্তরবঙ্গের নির্বাচন সামনে কিন্তু সেখানে কোনওরকম কেন্দ্রীয় বাহিনীর রোড মার্চ হচ্ছে না অথচ কলকাতার ভোট দেরি আছে এখানে কেন্দ্রীয় বাহিনী দিয়ে রোডমার্চ করানো হচ্ছে বলেও অভিযোগ করেন বিজেপি নেতারা। এদিন মুকুল অভিযোগ করেন মুর্শিদাবাদের জেলাশাসক ও এসপিদের কাজের মেয়াদ ৩ বছর পেরিয়ে গেলেও তাদের স্বপদে বহাল রয়েছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news