প্রসেনজিৎ ধর

উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জয় বন্দ্যোপাধ্যায় আজ সকাল থেকেই প্রচার শুরু করেন। উলুবেড়িয়ার রাস্তার দুধারে হীরক জয়ন্তী সিনেমার ‘হীরু’কে দেখতে উপচে পড়ে ভিড়। তাঁর মুখে ‘আই লাভ ইউ’ শুনবেন বলে মাঠের মধ্যে গাড়ির পাশে ছুটছেন বহু মানুষ

জয় বলেন গ্রামবাংলার সঙ্গে তাঁর সম্পর্ক বহুদিনের। আজ সকাল থেকেই কখনও সংখ্যালঘুদের বাড়িতে গিয়ে চা, আবার কখনও আদিবাসীদের বাড়িতে গিয়ে সিঙ্গারা মুড়ি দিয়ে শুরু করছেন প্রচার। জয়ের অভিযোগ, উলুবেড়িয়া লোকসভা আসনে জেতার পর আর কেউ ফিরেও দেখেনি এই এলাকার মানুষদের। উলুবেড়িয়াকে সামনে রেখে সবাই ব্যবসা করে চলে গিয়েছেন। এদিন বিজেপি প্রার্থী জয় বন্দ্যোপাধ্যায় বলেন তাঁর গায়ে নারদা সারধা বা কোনও দুর্নীতির দাগ নেই, তাই এলাকাবাসী তাঁকেই ভোট দেবেন। রাজনৈতিক মহলের ধারণা বিজেপি প্রার্থী জনপ্রিয় মুখ হওয়ায় এবারের লড়াই যে খুব কঠিন হবে তা তৃণমুল প্রার্থীর কর্মীসভা দেখলেই বোঝা যাচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news