Breaking News
Home / TRENDING / মোদী দূর্নীতিপরায়ণদের চৌকীদার : মমতা

মোদী দূর্নীতিপরায়ণদের চৌকীদার : মমতা

ওয়েব ডেস্ক

মোদী দেশের নয়, দূর্নীতিপরায়ণ বড়লোকদের চৌকীদার; হায়দ্রাবাদে চন্দ্রবাবু নায়ডুর সভা থেকে এভাবেই মোদীকে চ্যালেঞ্জ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মমতা বিরোধী জোটের প্রধানমন্ত্রী প্রার্থী নিয়ে মোদীর মন্তব্যকে কটাক্ষ করে বলেন, তৃতীয় ফ্রন্টের মধ্যে কে প্রধানমন্ত্রী হবে, তা জিজ্ঞেস করার মোদী কে? এদিন তেলেগু দেশম পার্টির সভা থেকে মমতা বলেন আমরা আমাদের নেতা নির্বাচন করতে পারি। তৃতীয় জোট এমন কাউকেই নির্বাচিত করবে যিনি দেশকে নেতৃত্ব দিতে পারবে।

বিশাখাপত্তনম থেকে মমতা সতীর্থ চন্দ্রবাবুর প্রসংশা করে বলেন, চন্দ্রবাবু নায়ডু অন্ধ্র প্রদেশকে এতদূর এগিয়ে নিয়ে এসেছেন। সুযোগ পেলে তিনি দেশকেও সঠিক পথে নিয়ে যাবেন। মমতা অভিযোগ করেন, বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীদের মিথ্যা অভিযোগে জড়িয়ে তাদের সিবিআই, ইডির মামলায় জড়াচ্ছেন মোদী। তাই এই লোকসভা নির্বাচনে সাধারন মানুষ বিজেপিকে ক্ষমা করবে না।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *