চিরঞ্জিত ঘোষ, বহরমপুর
রাতভর অভিযান চালিয়ে প্রায় ১০ লক্ষ টাকার জালনোট সহ ৫ জনকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুলিশ। সোমবার সকালে জেলা পুলিশ সুপার শ্রী মুকেশ জানান রবিবার সামশেরগঞ্জ থানার পুলিশ প্রথমে ওই থানা এলাকার একটি আম বাগান থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে ১ লক্ষ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়। ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ । তার কাছ থেকেও উদ্ধার হয় ১ লক্ষ ৪০ হাজার টাকার জালনোট। সব মিলিয়ে প্রথম দুজনের কাছ থেকে উদ্ধার হয় ৩ লক্ষ টাকার জালনোট। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে রাতভোর অভিযান চালায় পুলিশ এবং সামশেরগঞ্জে একটি ভাড়া বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় এই জালনোট কাণ্ডের অন্যতম তিন পাণ্ডাকে। তাদের কাছ থেকে উদ্ধার হয় আরও ৭ লক্ষ টাকার জালনোট। ধৃতদের মধ্যে মৌদাশের আলী ও ইলিয়াস টিঙ্কু মালদার বৈষ্ণবনগরের চৌধুরী পাড়া এলাকার বাসিন্দা এবং রবিউল ইসলাম বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ এলাকার বাশিন্দা।
জেলা পুলিশ সুপার জানান লোকসভা নির্বাচন ঘোষণার পর মুর্শিদাবাদ জেলায় এই পর্যন্ত ১৩ লক্ষ ৮০ হাজার টাকার জালনোট উদ্ধার হয়েছে। ২০১৮ সালের ১লা ডিসেম্বর থেকে এখনও পযর্ন্ত ট প্রায় ৩৪ লক্ষ ৫০ হাজার টাকার জালনোট উদ্ধার হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news