নিজস্ব সংবাদদাতা: তৃতীয় দফায় ভোটের বলি ১। প্রথম দুই দফা নির্বিঘ্নে মিটলেও মঙ্গলবার শেষরক্ষা হল না। রাজ্য রাজনীতির হিংসার চরিত্র বেরিয়ে পড়ল এদিন। ভগবানগোলায় কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে প্রাণ গেল এক কংগ্রেস কর্মীর। মৃতের নাম আব্দুল কালাম টিয়ারুল শেখ। গুরুতর জখম হয়েছেন আরও ২ জন। এদের মধ্যে একজন তৃণমূল কর্মী, অন্যজন কংগ্রেস …
আরও পড়ুন »দুপুর ১টা অবধি কোথায় কত ভোট, জানতে ক্লিক
নিজস্ব সংবাদদাতা: দুপুর ১টা অবধি রাজ্যের পাঁচ কেন্দ্র মিলিয়ে মোট ভোট পড়ল ৫১.৯০%। এর মধ্যে বালুরঘাটে ভোট পড়েছে ৫৬.১৬%, মালদহ উত্তরে শতাংশের হিসেবে ভোট পড়েছে ৪৯.৭৭%, মালদহ দক্ষিণে ৫০.৪৪%, জঙ্গিপুরে ৫২.৮২% এবং মুর্শিদাবাদে ভোট পড়েছে ৫০.৩২%। প্রসঙ্গত, আজ গোটা দেশের মোট ১১৬ কেন্দ্রে তৃতীয় দফার ভোট পর্ব চলছে। অন্য রাজ্যের তুলনায় …
আরও পড়ুন »ক্ষমা চেয়েও রক্ষা হলনা, রাহুলকে আবার নোটিস আদালতের
ওয়েব ডেস্ক ক্ষমা চেয়েও শেষরক্ষা হল না, ‘চৌকীদার চোর’ প্রসঙ্গে রাহুল গাঁধীকে আবার নোটিস দিল সুপ্রিম কোর্ট। রাফাল প্রসঙ্গে আদালতের অবমাননা মামলায় আগামি মঙ্গলবার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। উল্লেখ্য, সোমবারই আদালতের চিঠির উত্তরে রাহুল বলেন, তিনি হঠাৎ করে ওঅ মন্তব্য করে ফেলেছেন। রাহুল বলেন, রাজনৈতিক প্রচারে চমক টানতেই …
আরও পড়ুন »বালুরঘাটের পর চাঁচলে তৃণমূলের অস্ত্রের কোপে মাথা ফাটল বিজেপি কর্মীর
নিজস্ব সংবাদদাতা: বালুরঘাটের পর চাঁচলে তৃণমূলের দুষ্কৃতীরা অস্ত্রের কোপে মাথা ফাটাল বিজেপি কর্মীর। এমনই অভিযোগ। সূত্রের খবর, উত্তর মালদহের চাঁচল বিধানসভা কেন্দ্রের কালিগ্রাম উচ্চ বালিকা বিদ্যালয়ের ১৭৩ নম্বর বুথে ভোটারদের প্রভাবিত করছিল শাসকদল। সাধারণ ভোটারদের ভোটদানেও বাধা দিচ্ছিল বলে অভিযোগ। সেই সময় এই অন্যায়ের ছবি তুলতে গিয়েই তৃণমূল কর্মীদের হাতে …
আরও পড়ুন »চাঁচলে বোমাবাজি, বালুরঘাটে বিজেপি নেতাকে বন্দুকের বাট দিয়ে মার, অভিযুক্ত তৃণমূল
নিজস্ব সংবাদদাতা: এবার মালদহের চাঁচলে ব্যাপক বোমাবাজি, চলল গুলিও। উত্তর মালদহের চাঁচলে বিধানসভা কেন্দ্রের ২১৬ নম্বর বুথের বাইরে ব্যাপক বোমাবাজি ও গুলি চলে মঙ্গলবারের ভোট পর্বে৷ স্থানীয় সূত্রে খবর, বহিরাগত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। শাসক দল ও বিজেপি একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছে এই ঘটনায়। পরে এলাকায় পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী৷ …
আরও পড়ুন »ডোমকলে এবার বুথের সামনে বোমাবাজি, রিপোর্ট চাইল কমিশন
নিজস্ব সংবাদদাতা: সকাল থেকেই উত্তপ্ত মুর্শিদাবাদের ডোমকল। এবার ডোমকলের একটি বুথের সামনে ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটল। ডোমকলের টিকটিকিপাড়ার ঘটনা। স্বভাবতই বোমাবাজিতে আতঙ্কিত হন ভোটাররা। এখনও সেখানে তাজা বোমা ছড়িয়ে রয়েছে বলে খবর। গোটা ঘটনায় ভোটদান বন্ধ হয়ে যায় ওই বুথে। জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করে কমিশন। অন্য একটি ঘটনায় …
আরও পড়ুন »ভোট আপডেট: জেনে নিন কোথায় কত ভোট পড়ল
নিজস্ব সংবাদদাতা: সকাল ১১টা অবধি রাজ্যের ৫ কেন্দ্রে মোট ভোট পড়ল ৩৪.৮৭%। এরমধ্যে বালুরঘাটে ভোট পড়েছে ৩৭.৩৮%, মালদহ উত্তরে ৩২.৩৭%, মালদহ দক্ষিণে ৩৪.১৪%, জঙ্গিপুরে ৩৬.৭৪% এবং মুর্শিদাবাদে ভোট পড়েছে ৩৩.৭৪%। এদিকে গণ্ডোগোল চলছে একাধিক জায়গায়। নতুন করে ঝামেলা হচ্ছে ডোমকলে। সেখানে একটি বুথের সামনে বোমাবাজির অভিযোগ। অন্যদিকে কুশমন্ডিতে বিজেপি সমর্থকদের …
আরও পড়ুন »বিক্ষুদ্ধদের সঙ্গে পেতে সোশ্যাল মিডিয়ায় অভিনব উদ্যোগ অনুপমের, জানতে ক্লিক
নীল রায়: সব দলের অবহেলিত, বঞ্চিত ও বিক্ষুদ্ধকর্মীদের তাঁর সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করে হোয়াটসঅ্যাপ নম্বর চালু করলেন যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরা। মঙ্গলবার সকালে এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একটি লিখিত বার্তা প্রকাশ করেন বোলপুরের সাংসদ। নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবি সহ একটি হোয়াটসঅ্যাপ নম্বর দেন তিনি। সেখানে ভাঙর, যাদবপুর, সোনারপুর …
আরও পড়ুন »রাজ্যে বিক্ষিপ্ত অশান্তি লেগেই আছে তৃতীয় দফার ভোটে
নিজস্ব প্রতিনিধি: তৃতীয় দফার ভোটেও রাজ্যের বিভিন্ন জায়গায় সকাল অশান্তির খবর পাওয়া যাচ্ছে। নির্বিঘ্নে ভোট গ্রহণ হচ্ছে না বলে অভিযোগ করছেন বিরোধীরা। এদিন বালুরঘাটের ১২৮ নং বুথে বিজেপি তৃণমূল সংঘর্ষের ফলে আহত হয়েছেন দু’পক্ষের ৫ জন। ওই বুথেই মহিলা ভোটারকে প্রভাবিত করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এছাড়া মুর্শিদাবাদে …
আরও পড়ুন »অনন্তনাগে ভোটে সাড়া নেই
ওয়েব ডেস্ক জম্মু কাশ্মীরের অনন্তনাগে ভোটগ্রহণে তেমন সাড়া মেলেনি। প্রত্যেক বুথে কড়া নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ শুরু হলেও সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছে নগন্য। প্রশাসনের তরফে অবাধ ভোটের প্রতিশ্রুতি দিলেও বাড়ি থেকে বের হননি প্রায় কেউই। এই কেন্দ্র থেকেই পিডিপির প্রার্থী মেহবুবা মুফতি। জম্মু কাশ্মীরের দক্ষিণ লোকসভা কেন্দ্রে ভোট করা যে …
আরও পড়ুন »ভোটের দিনেও শাসকের গোষ্ঠীদ্বন্দ্ব, গোপালপুরে জখম এক মহিলা সহ ৩ জন
নিজস্ব সংবাদদাতা: তৃতীয় দফা ভোটে রাজ্যের ৫ কেন্দ্রে একদিকে যেমন ভোটারদের উৎসাহী লাইন দেখা যাচ্ছে বুথের সামনে, অন্য দিকে তেমনি বিক্ষিপ্ত অশান্তি লেগেই আছে। ভোটের দিনেও গোষ্ঠীদ্বন্দ্ব জড়ালো তৃণমূল। ভোটারকে বুথে নিয়ে যাওয়া নিয়ে কালিয়াচকে গোষ্ঠীদ্বন্দ্ব বাধে শাসক দলের দুই পক্ষে। কালিয়াচক ৩ ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তের গোপালনগরে এই ঘটনা ঘটে। স্থানীয় …
আরও পড়ুন »ভোটদান করলেন প্রধানমন্ত্রীর মা
ওয়েব ডেস্ক আমেদাবাদ কেন্দ্রে ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবা মোদী। প্রধানমন্ত্রীর ভোটদান করার কিছুক্ষনের মধ্যেই ছোট ছেলে পঙ্কজ মোদীর সঙ্গে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন প্রধানমন্ত্রীর নব্বই বছর বয়সী মা। এরআগে সকালে আমেদাবাদে ভাই পঙ্কজের বাড়ি গিয়ে মায়ের আশির্বাদ নেন নরেন্দ্র মোদী। মোদীর মা তাঁকে শুভেচ্ছা জানিয়ে একটি শাল …
আরও পড়ুন »এক নজরে দেখে নিন- কোথায়, কত ভোট পড়ল
ওয়েব ডেস্কঃ আজ তৃতীয় দফায় দেশের ১৪ টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের ১১৬ টি লোকসভা আসনের ভোট গ্রহণ চলছে। উৎসাহের সঙ্গে ভোট দিতে দেখা যাচ্ছে মানুষকে। সকাল ৯ টা পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে অসমে – ১২.৩৬%, জম্মু-কাশ্মীরে – ১.৫৯%, বিহারে – ১২.৬৪%, গুজরাতে- ৯.৯৯%, গোয়াতে – …
আরও পড়ুন »তৃতীয় দফায় মালদায় বিক্ষিপ্ত অশান্তি, জেনে নিন ক্লিক করে
ভাস্কর মান্না তৃতীয় দফার ভোটেও ইভিএম খারাপ ও বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গিয়েছে। ভোট শুরুর কিছুক্ষনের মধ্যেই ১১৭ নম্বর জঙ্গিপুর কেন্দ্রে ইভিএম খারাপের অভিযোগ ওঠে। ডোমকল, হরিহরপাড়া, রানীনগরের প্রায় ১৩ টি বুথে ইভিএম খারাপ হয়ে যাওয়ার খবর এসেছে।মালদহের একাধিক বুথে ইভিএম খারাপ, শতাধিক ইভিএম ঠিক মতো খোলা হয়নি বলে অভিযোগ। …
আরও পড়ুন »চলছে রাজ্যের পাঁচ কেন্দ্রের ভোট পর্ব, জেনে নিন কোথায় কত ভোট পড়ল
নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার সকাল সকাল শুরু হয়ে গেছে তৃতীয় দফা ভোট। আজ নির্বাচন দেশের মোট ১১৬ কেন্দ্রে। এর মধ্যে রয়েছে রাজ্যের ৫ কেন্দ্রও। যেগুলি হল উঃ মালদহ, দঃ মালদহ, মুর্শিদাবাদ, জঙ্গিপুর ও বালুরঘাট। সকাল ৯টা অবধি উঃ মালদহ কেন্দ্রে ভোট পড়েছে ১৬.১১%, দঃ মালদহে ভোট পড়েছে ১৬.২২%, মুর্শিদাবাদে ১৭.৫৪%, জঙ্গিপুরে …
আরও পড়ুন »ডোমকলে বুথ দখলের চেষ্টা, পোলিং এজেন্টকে মারধর, এক নজরে ভোটের সকাল
নিজস্ব সংবাদদাতা ভোটগ্রহণ পর্ব শুরু হওয়ার কিছুক্ষনের মধ্যেই বুথ দখলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ডোমকল পৌরসভার ৭ নং ওয়ার্ডের মানিকনগর গ্রামে। এই ঘটনায় তিনজন তৃণমূল কর্মী জখম হয়েছেন বলে জানা গিয়েছে। তাদের নাম তুজাম আনসারী, মাসাদুল ইসলাম এবং মল্লিক মন্ডল । এই ঘটনায় গুরুতর জখম তুজাম আনসারীকে মুর্শিদাবাদ মেডিক্যাল …
আরও পড়ুন »
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news