নীল রায়:
সব দলের অবহেলিত, বঞ্চিত ও বিক্ষুদ্ধকর্মীদের তাঁর সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করে হোয়াটসঅ্যাপ নম্বর চালু করলেন যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরা। মঙ্গলবার সকালে এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একটি লিখিত বার্তা প্রকাশ করেন বোলপুরের সাংসদ। নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবি সহ একটি হোয়াটসঅ্যাপ নম্বর দেন তিনি। সেখানে ভাঙর, যাদবপুর, সোনারপুর ও টালিগঞ্জ বিধানসভা এলাকার সিপিএম, বিজেপি ও তৃণমূল কংগ্রেসের অবহেলিত, বঞ্চিত ও বিক্ষুব্ধ কর্মীদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেন তিনি। হোয়াটসঅ্যাপ নম্বরটি হল ৬২৮৯৯৩৯৩৩৫।
মনে করা হচ্ছে, বিভিন্ন দল থেকে সরে যাওয়া বা বসে যাওয়া কর্মীদের নিজের সঙ্গে পেতে এই উদ্যোগ নিয়েছেন অধ্যাপক যুব নেতা। ২০১৪ সালে বোলপুর থেকে তৃণমূল সাংসদ হওয়ার পর নানা সময়ে ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্যের জন্য সংবাদ শিরোনামে আসেন এই বিজেপি প্রার্থী। একাধিকবার তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব থেকে বেফাঁস মন্তব্যের জন্য সতর্কবার্তা পান তিনি। এমনই সব ঘটনার জেরে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের সঙ্গে তাঁর বিবাদও বাধে। এরপর চলতি বছর ৯ জানুয়ারি তৃণমূল থেকে বহিষ্কার করা হয় অনুপম হাজরাকে। তারপরেও নিজেকে এতটুকু বদলাননি অনুপম। যাদবপুরে বিজেপি প্রার্থী হওয়ার পর সোশ্যাল মিডিয়াকে প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন তিনি। এবার সিপিএম, বিজেপি ও তৃণমূলের বিক্ষুব্ধ কর্মীদের এক ছাতার তলায় আনতে হোয়াটসঅ্যাপ নম্বর জারি করে এক অভিনব প্রয়াস নিলেন অনুপম হাজরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news