Breaking News
Home / TRENDING / চলছে রাজ্যের পাঁচ কেন্দ্রের ভোট পর্ব, জেনে নিন কোথায় কত ভোট পড়ল

চলছে রাজ্যের পাঁচ কেন্দ্রের ভোট পর্ব, জেনে নিন কোথায় কত ভোট পড়ল

নিজস্ব সংবাদদাতা:

মঙ্গলবার সকাল সকাল শুরু হয়ে গেছে তৃতীয় দফা ভোট। আজ নির্বাচন দেশের মোট ১১৬ কেন্দ্রে। এর মধ্যে রয়েছে রাজ্যের ৫ কেন্দ্রও। যেগুলি হল উঃ মালদহ, দঃ মালদহ, মুর্শিদাবাদ, জঙ্গিপুর ও বালুরঘাট। সকাল ৯টা অবধি উঃ মালদহ কেন্দ্রে ভোট পড়েছে ১৬.১১%, দঃ মালদহে ভোট পড়েছে ১৬.২২%, মুর্শিদাবাদে ১৭.৫৪%, জঙ্গিপুরে ১৪.৯৯% এবং দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কেন্দ্রে ভোট পড়েছে  ১৭.২৮%।

উল্লেখ্য, প্রথম দুই দফার মতোই ভোটারদের ভোটদানে উৎসাহ লক্ষ্য করার মতো। পাশাপাশি বিক্ষিপ্ত অশান্তি খবর মিলছে ৫ কেন্দ্রের বিভিন্ন জায়গা থেকে। ডোমকলের বোমাবাজির ঘটনায় গুরুতর আহত হয়েছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলরের স্বামী। তাঁকে চিকিৎসার জন্য কলকাতায় আনা হচ্ছে বলে জানা গিয়েছে। এদিকে গঙ্গারামপুরের ৬১ ও ৬২ নম্বর বুথে বিরোধী এজেন্টকে বুথে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *