Breaking News
Home / TRENDING / ক্ষমা চেয়েও রক্ষা হলনা, রাহুলকে আবার নোটিস আদালতের

ক্ষমা চেয়েও রক্ষা হলনা, রাহুলকে আবার নোটিস আদালতের

ওয়েব ডেস্ক

ক্ষমা চেয়েও শেষরক্ষা হল না, ‘চৌকীদার চোর’ প্রসঙ্গে রাহুল গাঁধীকে আবার নোটিস দিল সুপ্রিম কোর্ট। রাফাল প্রসঙ্গে আদালতের অবমাননা মামলায় আগামি মঙ্গলবার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

উল্লেখ্য, সোমবারই আদালতের চিঠির উত্তরে রাহুল বলেন, তিনি হঠাৎ করে ওঅ মন্তব্য করে ফেলেছেন। রাহুল বলেন, রাজনৈতিক প্রচারে চমক টানতেই ওই মন্তব্য করেন, যা আদালতের অপমান করা হয়েছে বলে মনে করা হচ্ছে । তিনি এও বলেন, আদালতের অবমাননার কোনও উদ্দেশ্য তাঁর ছিল না। এদিকে, বিজেপি এই প্রসঙ্গে রাহুল গাঁধীর প্রকাশ্য ক্ষমা দাবি করেছে।

কয়েকদিন আগে রাফাল কেলেঙ্কারি মামলায় শীর্ষ আদালত রায় দেয় ফাঁস হয়ে যাওয়া নথিকেই প্রামান্য বলে মানতে হবে। এরপরই এক জনসভায় কংগ্রেস সভাপতি একে কংগ্রেসের নৈতিক জয় বলে ব্যাখ্যা দিয়ে বলেন, সুপ্রিম কোর্টও মানল ‘চৌকীদারই চোর’। এই স্লোগান নিয়েই হৈচৈ ওঠে বিজেপির মধ্যে ।

এরপরই বিজেপি নেত্রী মীনাক্ষী লেখি মামলা করেন, রাফাল মামলায় সুপ্রিম কোর্টের রায়ের ভুল ব্যাখা করেছেন রাহুল। এদিন আদালতের তরফে জানানো হয়, রাফাল মামলায় প্রধানমন্ত্রী সম্পর্কে এমন কোনও কথা সুপ্রিম কোর্ট। ফলে কংগ্রেস সভাপতি কেন এই মন্তব্য করলেন তার জবাব দিতে বলা হয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *