নিজস্ব সংবাদদাতা:
তৃতীয় দফায় ভোটের বলি ১। প্রথম দুই দফা নির্বিঘ্নে মিটলেও মঙ্গলবার শেষরক্ষা হল না। রাজ্য রাজনীতির হিংসার চরিত্র বেরিয়ে পড়ল এদিন।
ভগবানগোলায় কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে প্রাণ গেল এক কংগ্রেস কর্মীর। মৃতের নাম আব্দুল কালাম টিয়ারুল শেখ। গুরুতর জখম হয়েছেন আরও ২ জন। এদের মধ্যে একজন তৃণমূল কর্মী, অন্যজন কংগ্রেস কর্মী। তাদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় কংগ্রেস নেতাদের মতে ভোট সন্ত্রাস ছড়াতে তৃণমূল আক্রমণ করে তাদের সমর্থকদের। অন্যদিকে তৃণমূলের বক্তব্য, কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা, তাদের দলের কেউ এই ঘটনার সঙ্গে জড়িত না।
এদিকে ভগবানগোলার ঘটনা জানতে পেরে জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে কমিশন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news