Breaking News
Home / TRENDING / চাঁচলে বোমাবাজি, বালুরঘাটে বিজেপি নেতাকে বন্দুকের বাট দিয়ে মার, অভিযুক্ত তৃণমূল

চাঁচলে বোমাবাজি, বালুরঘাটে বিজেপি নেতাকে বন্দুকের বাট দিয়ে মার, অভিযুক্ত তৃণমূল

নিজস্ব সংবাদদাতা:

এবার মালদহের চাঁচলে ব্যাপক বোমাবাজি, চলল গুলিও। উত্তর মালদহের চাঁচলে বিধানসভা কেন্দ্রের ২১৬ নম্বর বুথের বাইরে ব্যাপক বোমাবাজি ও গুলি চলে মঙ্গলবারের ভোট পর্বে৷ স্থানীয় সূত্রে খবর, বহিরাগত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। শাসক দল ও বিজেপি একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছে এই ঘটনায়। পরে এলাকায় পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী৷ মোতায়েন করা হয় কেন্দ্র বাহিনীও৷ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে এলাকা থেকে তাজা বোমা উদ্ধার করে পুলিশ।

এদিকে উত্তপ্ত বালুরঘাটও। সেখানে বিজেপি নেতাকে বন্দুকের বাট দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

আরেকটি ঘটনায় উত্তর মালদহের লক্ষীতলা মাটিয়ারী প্রাথমিক বিদ্যালয়ে বুথের ভিতরে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের মধ্যে হাতাহাতি হয়৷ কংগ্রেসের এজেন্টকে মেরে বার করে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। প্রকাশ্যে গ্রামবাসীদের হুমকি দেওয়ার অভিযোগও তোলা হয়েছে তৃণমূলের বিরুদ্ধে। পুলিশের সামনেই ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। কিছু পরে রতুয়া থানা থেকে অতিরিক্ত পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *