ওয়েব ডেস্ক তৃতীয় দফা নির্বাচনের শেষে “উত্তরবঙ্গ থেকে চারটিরও বেশি আসন পাবো”, বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। একটি সাংবাদিক সন্মেলনে এসে এই কথা বললেন তিনি। জঙ্গিপুর সহ রায়গঞ্জে আসন পবেন বলে যথেষ্ট আশাবাদী সোমেনবাবু। দেখুন ভিডিও।
আরও পড়ুন »তিন দফার ফলাফল তৃণমূলের পক্ষ দশে দশ, শ্রীরামপুরে বললেন মমতা
নিজস্ব সংবাদদাতা: দশটার দশটাতেই তৃণমূল জিতছে, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার শ্রীরামপুরে দলের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, ‘এখনও অবধি রাজ্যের দশটা কেন্দ্রে ভোট হয়েছে। আর এই দশটাতেই জিতছি আমরা।’ উল্লেখ্য, প্রথম দু’দফার পর বিজেপির শীর্ষ নেতা মুকুল রায় জানান, তখনও অবধি ফলাফল হয়েছে বিজেপির পক্ষে ৫-০। আজ কতকটা তার …
আরও পড়ুন »এবার ক্ষমতায় এলে চিটফান্ড কেলেঙ্কারির নায়কদের জেলে পুরব: মোদি
নীল রায়: “২৩ মে ফের মোদি সরকার ক্ষমতায় এলে চিটফান্ড কেলেঙ্কারির নায়কদের জেলে পুরব।” বুধবার নদীয়া জেলার তাহেরপুরে নির্বাচনী জনসভা করতে এসে এমনই হুংকার ছাড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন তিনি বলেন, “আজ ২৪ এপ্রিল। আজ থেকে একমাস পর নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে। আজ থেকে একমাস পর কেন্দ্রে মোদি সরকার এলে …
আরও পড়ুন »‘নোট বাতিল করেছে মোদি, আপনারা মোদিকে বাতিল করুন’, শ্রীরামপুরে মমতা
নীল রায়: বিজেপি তথা নরেন্দ্র মোদির বিরুদ্ধে কোনও অস্ত্র বাদ রাখছেন না তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার হুগলির শ্রীরামপুরে প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আয়োজিত জনসভায় কালো টাকা নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কালো টাকা সব বিদেশে পাঠিয়ে দিয়েছেন মোদি। সেই টাকা এখন নির্বাচনে খরচ করা হচ্ছে। দিল্লিতে …
আরও পড়ুন »হার এড়াতে তৃণমূলের সমর্থনে দার্জিলিং বিধানসভায় প্রার্থী বিনয় তামাং
নীল রায়: তৃণমূলের সমর্থনে দার্জিলিং বিধানসভার উপনির্বাচনে প্রার্থী হলেন জিটিএ-র প্রশাসক বোর্ডের চেয়ারম্যান বিনয় তামাং। মোর্চা সূত্রে জানা গিয়েছে, আগামী ২৬ এপ্রিল মনোনয়নপত্র জমা দেবেন বিনয় তামাং। তৃণমূল জেলা সভাপতি তথা পর্যটনমন্ত্রী গৌতম দেব বলেন, “লোকসভা নির্বাচনে আমরা জোট হয়ে লড়েছি। এবার বিধানসভা উপনির্বাচনে আমরা বিনয় তামাংকে সমর্থন করব”। রাজনৈতিক …
আরও পড়ুন »বাড়িতে টাকা পাঠাই না, উল্টে মা-ই হাতখরচ দেন, অক্ষয়কে সাক্ষাৎকারে জানালেন মোদি
ওয়েব ডেস্ক: অক্ষয়কুমার প্রশ্ন করলেন, পরিবারের জন্য, মায়ের জন্য টাকা পাঠান? বলিউডের অভিনেতার কথা শুনে হাসতে হাসতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উত্তর, ‘না, বরং বাড়ি গেলে মা-ই এখনও আগের মতো আমার হাতে ১০০ টাকা ধরিয়ে দেন।’ প্রসঙ্গত, বুধবার সকালে অক্ষয়কুমারের সঙ্গে খোশমেজাজে আড্ডার ভঙ্গিতে একটি সাক্ষাৎকার দেন মোদি। এদিন রাজনীতির বাইরের কথা …
আরও পড়ুন »ডেভিডকে টেক্কা দিতে অধীরের ‘ইগনোর’ পলিসি
নীল রায় বহরমপুরের লোকসভা আসনে পঞ্চমবারের জন্য কংগ্রেস প্রার্থী হয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। সেখানে এবার তাঁর প্রতিপক্ষ একদা ভাবশিষ্য অপূর্ব সরকার ওরফে ডেভিড। গত কয়েক দশকের গুরু-শিষ্যের সম্পর্ক এখন বিস্মৃত ইতিহাস। প্রচারে অপূর্ব সরকার তথা তৃণমূলের নেতারা নানা জনসভায় তেড়ে-ফুঁড়ে আক্রমণ করছেন অধীর চৌধুরীকে। কিন্তু, তার বিরুদ্ধে এক আজব কৌশল …
আরও পড়ুন »জোড়াফুল বিবাহ : বিয়েতে সানাই নয়, চলবে তৃণমূলের থিম সং!
ওয়েব ডেস্ক শুভদৃষ্টি, মালাবদল দেখে প্লেটে মাটন বিরিয়ানি নিয়ে সবে এক চামচ মুখে দিয়েছেন, আর তখনই যদি বিসমিল্লার সানাই বন্ধ হয়ে তৃণমূলের থিম সং শুরু হয়ে যায় তখন সন্দেহ হতেই পারে ভুল বিয়েবাড়িতে পৌঁছলেন কিনা! ঘাবড়ানোর কিছু নেই, এটাই নাকি এই বিয়ের মরশুমের ‘ট্রেন্ডিং’, এমনটাই বলছে ‘ইন্ডিয়া টুডে’। এই সংবাদপত্রের …
আরও পড়ুন »রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে তদন্তে ৩ বিচারপতির বেঞ্চ
ওয়েব ডেস্ক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ খতিয়ে দেখবে ৩ বিচারপতির বেঞ্চ। বিচারপতি এস এ বোবড়ের নেতৃত্বে এই বেঞ্চে শুক্রবার থেকে মামলার শুনানি শুরু হবে। আদালতের তরফে নির্যাতিতা মহিলা কর্মচারী ও তাঢর আইনজীবীকে শুক্রবার প্রথম শুনানির দিন উপস্থিত থাকতে বলা হয়েছে। পাশাপাশি, যে ৪ বছর …
আরও পড়ুন »ভোটের বলি কংগ্রেস কর্মী : ক্ষোভে ফেটে পড়লেন সোমেন
নীল রায় ফেসবুকে বিস্ফোরণ ঘটনালেন সোমেন মিত্র। মুর্শিদাবাদে কংগ্রেস কর্মী খুন হওয়ার ঘটনার পর প্রদেশ কংগ্রেস সভাপতি ফেসবুক পোস্ট করলেন তৃণমূল জমানায় বাংলার গণতন্ত্রের স্বরূপ নিয়ে। সোমেন লেখেন, “টিয়ারুল নেই। দীর্ঘদিনের কংগ্রেস কর্মী। অপরাধ? ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে কেনা যায়নি। টিয়ারুলদের কেনা যায় না। তাই ক্ষমতার মোহে অন্ধ শাসকের পোষা গুন্ডারা আজ …
আরও পড়ুন »দুর্নীতিতে কংগ্রেসকে টক্কর দিচ্ছেন মমতা : মোদী
নীল রায় “দুর্নীতিতে কংগ্রেসকে টক্কর দিচ্ছেন বাংলার দিদি।” এভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার বিজেপির আসানসোলের প্রার্থী বাবুল সুপ্রিয় ও বিষ্ণুপুরের প্রার্থী সৌমিত্র খাঁর সমর্থনে একটি জনসভায় অংশ নেন তিনি। সেখানেই নিজের বক্তৃতায় মোদী বলেন, “কংগ্রেস কেন্দ্রে ক্ষমতায় থেকে অনেক দুর্নীতি করেছে। বাংলায় দিদি ক্ষমতায় থেকে …
আরও পড়ুন »রতুয়ায় ছাপ্পা ভোট, নির্বাক সাক্ষী প্রিসাইডিং অফিসার
প্রসেনজিৎ ধর রতুয়া দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয়ের ৮৬ নম্বর বুথে ছাপ্পা ভোটের অভিযোগ উঠল। এক মহিলা ভোটার ভোট দিতে গেলে পিছন থেকে আরেক মহিলা গিয়ে ভোট দিয়ে দেয়। এই ঘটনার সময় বুথের ভেতরেই ছিলেন প্রিসাইডিং অফিসার। তার সামনেই ঘটে যায় ছাপ্পা ভোটের ঘটনা। এই ঘটনায় বিজেপি আর কংগ্রেস এক সঙ্গে নির্বাচন …
আরও পড়ুন »ভগবানগোলার পর বুনিয়াদপুর, এবার মিলল ভোটকর্মীর ঝুলন্ত দেহ
ওয়েব ডেস্ক: মুর্শিদাবাদের ভগবানগোলায় রাজ্যের লোকসভা নির্বাচনে প্রথম বলির খবর আগেই জানা গিয়েছে, এবার জানা গেল এক ভোটকর্মীর রহস্যমৃত্যুর কথা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে। কীভাবে ওই কর্মীর মৃত্যু হল, তা জানতে জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে কমিশন। সূত্রের খবর, মৃতের নাম বাবুলাল মুর্মু। তিনি কুশমন্ডির শিক্ষক। বুনিয়াদপুরের বাসিন্দা। রিসার্ভে …
আরও পড়ুন »দুপুর ৩ টে অবধি কোথায় কত ভোট, জানতে ক্লিক
নিজস্ব সংবাদদাতা: রাজ্যে তৃতীয় দফার ভোটে বিকেল ৩টে পর্যন্ত বালুরঘাটে ভোট পড়েছে ৭২.০২%, মালদহ দক্ষিণে ৬৬.০৪%, মালদহ উওরে ভোট পড়েছে ৬৪.৬৬%, জঙ্গিপুরে ৬৮.৪১ এবং মুর্শিদাবাদে ভোট পড়েছে ৬৭.৬৫%। অপরদিকে প্রায় সব কেন্দ্রেই বিক্ষিপ্ত অশান্তি চলছে সকাল থেকে। যা প্রথম দুই দফায় ঘটেনি, এবার ঘটল তাও। মুর্শিদাবাদের ভগবানগোলাতে ভোটের হিংসায় বলি …
আরও পড়ুন »ভোটে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মমতা
নীল রায়: ভোটে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার আরামবাগে দলীয় প্রার্থী অপরূপা পোদ্দারের প্রচারসভা থেকে কেন্দ্রীয় বাহিনীর দিকে অভিযোগের আঙুল তোলেন তিনি। এদিন মালদহের ইংরেজবাজার এবং ইটাহারের বেশ কয়েকটি বুথে কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে প্রচার করছে বলে অভিযোগ তোলেন তৃণমূলের নেতা কর্মীরা। সেই …
আরও পড়ুন »রতুয়ার বুথে বুথে সন্ত্রাস করছে তৃণমূলের গুন্ডা নেতা ইয়াসিন: ইশা খান চৌধুরী
নিজস্ব সংবাদদাতা: ভোটের দিনে রতুয়া জুড়ে সন্ত্রাস সৃষ্টি করছে একাধিক মামলায় অভিযুক্ত তৃণমূল যুব নেতা মোহাম্মদ ইয়াসিন। তাঁর নেতৃত্বেই রতুয়ার বুথে বুথে সন্ত্রাস চলছে বলে অভিযোগ করলেন মালদহ উত্তরের কংগ্রেস প্রার্থী ইশা খান চৌধুরীর। ইয়াসিন ও তাঁর দলবল বহু জায়গায় কংগ্রেস এজেন্টদের ভয় দেখিয়ে বুথ থেকে বের করে দিয়েছে বলেও …
আরও পড়ুন »
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news