নিজস্ব সংবাদদাতা
ভোটগ্রহণ পর্ব শুরু হওয়ার কিছুক্ষনের মধ্যেই বুথ দখলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ডোমকল পৌরসভার ৭ নং ওয়ার্ডের মানিকনগর গ্রামে। এই ঘটনায় তিনজন তৃণমূল কর্মী জখম হয়েছেন বলে জানা গিয়েছে। তাদের নাম তুজাম আনসারী, মাসাদুল ইসলাম এবং মল্লিক মন্ডল । এই ঘটনায় গুরুতর জখম তুজাম আনসারীকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
মুর্শিদাবাদের ভগবানগোলার ১৮৯ নম্বর বুথে সিপিএমের পোলিং এজেন্টের কাগজপত্র কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পরে কাগজপত্র ফেরত পেয়ে ৪৫ মিনিট পর বুথে ঢুকতে পারেন ওই এজেন্ট। জলঙ্গীর ১১৪ নম্বর বুথে কংগ্রেস এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। রতুয়ার একটি বুথে প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। ইভিএমের সামনে দুজন দাঁড়িয়ে থাকার অভিযোগে এই সিদ্ধান্ত কমিশনের। রঘুনাথগঞ্জের মালডোবায় ২২৪ নম্বর বুথে এক বৃদ্ধার ভোট দিয়ে দেন সিপিএম এজেন্ট বলে অভিযোগ ওঠে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news