Breaking News
Home / TRENDING / ডোমকলে এবার বুথের সামনে বোমাবাজি, রিপোর্ট চাইল কমিশন

ডোমকলে এবার বুথের সামনে বোমাবাজি, রিপোর্ট চাইল কমিশন

নিজস্ব সংবাদদাতা:

সকাল থেকেই উত্তপ্ত মুর্শিদাবাদের ডোমকল। এবার ডোমকলের একটি বুথের সামনে ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটল। ডোমকলের টিকটিকিপাড়ার ঘটনা। স্বভাবতই বোমাবাজিতে আতঙ্কিত হন ভোটাররা। এখনও সেখানে তাজা বোমা ছড়িয়ে রয়েছে বলে খবর। গোটা ঘটনায় ভোটদান বন্ধ হয়ে যায় ওই বুথে। জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করে কমিশন।

অন্য একটি ঘটনায় লোচনপুর অঞ্চলের ৩৯ নম্বর বুথ মোহনপুরে জোরপূর্বক বুথ দখলের অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ, কংগ্রেসের দুষ্কৃতীদের বুথ দখলে বাধা দেওয়ায় আক্রান্ত হন শাসকদলের পঞ্চায়েত সদস্য শাফিউর রহমান। তাঁকে প্রথমে ইসলামপুর হাসপাতালে ভর্তি করা হলেও পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *