নিজস্ব সংবাদদাতা:
বালুরঘাটের পর চাঁচলে তৃণমূলের দুষ্কৃতীরা অস্ত্রের কোপে মাথা ফাটাল বিজেপি কর্মীর। এমনই অভিযোগ। সূত্রের খবর, উত্তর মালদহের চাঁচল বিধানসভা কেন্দ্রের কালিগ্রাম উচ্চ বালিকা বিদ্যালয়ের ১৭৩ নম্বর বুথে ভোটারদের প্রভাবিত করছিল শাসকদল। সাধারণ ভোটারদের ভোটদানেও বাধা দিচ্ছিল বলে অভিযোগ। সেই সময় এই অন্যায়ের ছবি তুলতে গিয়েই তৃণমূল কর্মীদের হাতে মার খান স্থানীয় বিজেপি কর্মী সাগর রায়।
তাঁর মাথায় অস্ত্রের কোপ বসিয়ে দেওয়া হয়। গুরুতর যখম হন বিজেপি সমর্থক। তাঁর মাথা ফেটে যায়। আক্রান্ত বিজেপি কর্মী সাগর রায় বর্তমানে চাচোল মহাকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news