নিজস্ব সংবাদদাতা:
সকাল ১১টা অবধি রাজ্যের ৫ কেন্দ্রে মোট ভোট পড়ল ৩৪.৮৭%। এরমধ্যে বালুরঘাটে ভোট পড়েছে ৩৭.৩৮%, মালদহ উত্তরে ৩২.৩৭%, মালদহ দক্ষিণে ৩৪.১৪%, জঙ্গিপুরে ৩৬.৭৪% এবং মুর্শিদাবাদে ভোট পড়েছে ৩৩.৭৪%।
এদিকে গণ্ডোগোল চলছে একাধিক জায়গায়। নতুন করে ঝামেলা হচ্ছে ডোমকলে। সেখানে একটি বুথের সামনে বোমাবাজির অভিযোগ। অন্যদিকে কুশমন্ডিতে বিজেপি সমর্থকদের ভোটদানে বাধা দেয় শাসক দল, যা নিয়ে উত্তেজনা ছড়ায় বলে। এক বিজেপি সমর্থককে শাসকদলের দুষ্কৃতীরা ব্যাপক মারধর করে বলেও অভিযোগ উঠেছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news