ওয়েব ডেস্কঃ
আজ তৃতীয় দফায় দেশের ১৪ টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের ১১৬ টি লোকসভা আসনের ভোট গ্রহণ চলছে। উৎসাহের সঙ্গে ভোট দিতে দেখা যাচ্ছে মানুষকে। সকাল ৯ টা পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে অসমে – ১২.৩৬%, জম্মু-কাশ্মীরে – ১.৫৯%, বিহারে – ১২.৬৪%, গুজরাতে- ৯.৯৯%, গোয়াতে – ১৩%, উত্তর প্রদেশ – ১০.৩৬%, মহারাষ্ট্র – ৭%, কেরালা- ১২%, কর্ণাটক- ৭.৪১%, ওড়িশা- ১.৩২%, ত্রিপুরা- ১.৫৬%, ছত্তিশগড়- ২.২৪%, দমন ও দিউ- ৫.৮৩% দাদরা ও নগর হাভেলি – ০% ভোট পড়েছে।
এদিন সকালে মায়ের আশীর্বাদ নিয়ে ভোট দিতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সপরিবারে আমেদাবাদে ভোট দিতে যান বিজেপি সভাপতি অমিত শাহ, সুরাতে ভোট দিতে যান গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news