নিজস্ব প্রতিনিধি:
তৃতীয় দফার ভোটেও রাজ্যের বিভিন্ন জায়গায় সকাল অশান্তির খবর পাওয়া যাচ্ছে। নির্বিঘ্নে ভোট গ্রহণ হচ্ছে না বলে অভিযোগ করছেন বিরোধীরা। এদিন বালুরঘাটের ১২৮ নং বুথে বিজেপি তৃণমূল সংঘর্ষের ফলে আহত হয়েছেন দু’পক্ষের ৫ জন। ওই বুথেই মহিলা ভোটারকে প্রভাবিত করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।
এছাড়া মুর্শিদাবাদে ডোমকলের কামুরদিয়ারে বিজেপির দুজন এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। মুর্শিদাবাদের ডাঙ্গাপাড়া প্রাইমারি স্কুলের ২৬৬ নম্বর বুথ দখল করে ছাপ্পা ভোটের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ইংলিশ বাজারের ৯ নম্বর ওয়ার্ডে ১৭৬-১৮০ নম্বর বুথে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ তৃণমূল যুব নেতার বিরুদ্ধে। কেন্দ্র বাহিনীর বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ আনলেন ইটাহারের তৃণমূল বিধায়ক অমল আচার্য।
সকাল থেকে এখনও পর্যন্ত ৮৪১ টি অভিযোগ জমা পড়েছে। তার মধ্যে ৭৬৪ টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে বলে কমিশনের তরফে দাবি করা হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news