Breaking News
Home / রাজনীতি (page 374)

রাজনীতি

ঝলসে দেওয়া গরম, মাও এলাকায় ভোট, ষষ্ঠ দফায় চ্যালেঞ্জের মুখে কমিশন

নিজস্ব সংবাদদাতা: একদিকে ঝলসে দেওয়া গরম, তদুপরি মাও এলাকায় ভোট, ষষ্ঠ দফায় রীতিমতো চ্যালেঞ্জের মুখে কমিশন। এদিকে সূর্যদেবের তীব্র ‘রাগে’ হাসফাঁস অবস্থা, তার মধ্যে ভোটের গরম। সত্যি বলতে, আগামীকালকের ভোটপর্ব নিয়ে রীতিমতো চিন্তিত নির্বাচন কমিশন। অন্যতম কারণ এবারে ভোটগ্রহণ হবে মাও অধ্যুষিত এলাকাগুলিতেও। এছাড়া সাধারণ স্পর্শকাতর বুথ তো রয়েছেই। কমিশন …

আরও পড়ুন »

তিন তালাকে নুসরতের না, বসিরহাটে মমতা বললেন, দলের ‘নীতি’ মেনেই কাজ করবে

নীল রায়: বসিরহাটের তৃণমূল প্রার্থী হওয়ার পর বৈদ্যুতিন মাধ্যমের সাক্ষাৎকার দিতে গিয়ে তিন তালাক নিয়ে নিজের মনোভাব খোলাখুলি জানিয়েছিলেন অভিনেত্রী নুসরত জাহান। যেখানে তিনি ব্যক্তিগতভাবে তিন তালাককে সমর্থন করেন না বলেই জানিয়েছিলেন। কিন্তু দলগতভাবে তৃণমূলের অবস্থান ঠিক এর বিপরীতে। তাই শনিবার হাড়োয়া বিধানসভায় প্রচারে এসে নিজের বক্তৃতা শেষে নুসরাত জাহানকে …

আরও পড়ুন »

ভোট লুঠ করতে পুরুলিয়ায় অভিষেক, কমিশনে অভিযোগ কংগ্রেসের

ওয়েব ডেস্ক: ভোট লুঠ করতে পুরুলিয়ায় অভিষেক, কমিশনে অভিযোগ কংগ্রেসের। কংগ্রেস নেতৃত্বের প্রশ্ন, পুরুলিয়ায় কেন বসে রয়েছেন যুব তৃণমূল সভাপতি? তাঁদের দাবি, অবিলম্বে তাঁকে জেলাছাড়া করা হোক। এদিন রাজ্য কংগ্রেস কমিশনে অভিযোগ করে, পঞ্চায়েত নির্বাচনের ধাঁচে ভোটে কারচুপি করতেই আসলে জেলায় ঘাঁটি গেড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, রবিবার পুরুলিয়ায় ভোট। তার আগে …

আরও পড়ুন »

ভাইপোকে জেতাতে মরিয়া পিসি, অভিযোগ, ডায়মন্ড হারবারে পরিকল্পিত ষড়যন্ত্র বিরোধীদের বিরুদ্ধে

নীল রায়: ভাইপোকে জেতাতে মরিয়া হয়ে উঠেছেন পিসি! ফলস্বরূপ ডায়মন্ড হারবারে তৃণমূল নেতৃত্বের সঙ্গে অতি তৎপর হয়ে উঠেছে সেখানকার প্রশাসনও, এমনটাই অভিযোগ উঠছে। এলাকার বিদায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন সিপিএমের ফুয়াদ হালিম, বিজেপির নীলাঞ্জন‌‌ রায় ও কংগ্রেসের সৌম্য আইচ। কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে তৃণমূল নেতৃত্ব কোনও পদক্ষেপ না নিলেও, …

আরও পড়ুন »

পিত্রোদা যা বলেছেন তার জন্য তাঁকে ক্ষমা চাইতে হবে, সাফ জানালেন রাহুল

ওয়েব ডেস্ক: শিখদাঙ্গা নিয়ে পিত্রোদা যা বলছেন তার জন্য তাঁকে ক্ষমা চাইতে হবে, সাফ জানালেন রাহুল গাঁধী। ১৯৮৪ সালের শিখ বিরোধী হিংসা নিয়ে কংগ্রেস নেতা শ্যাম পিত্রোদার মন্তব্যে রীতিমতো বিরক্ত কংগ্রেস সভাপতি। একটি ফেসবুক পোস্ট করে সেকথা বুঝিয়ে দিলেন রাহুল। প্রসঙ্গত, দু’দিন আগে শিখদাঙ্গা বিষয়ে শ্যাম পিত্রোদা বলেন, ‘হুয়া তো …

আরও পড়ুন »

এবার ভারতীর নামে জামিন অযোগ্য মামলা করল পুলিশ

ওয়েব ডেস্ক: ভারতী ঘোষের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মমলা করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুরের পিংলা থানায় এফআইআর দায়ের হয়েছে। সরকারি কাজে বাধা দেওয়া, হুমকি সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে ভারতীর বিরুদ্ধে। যার মধ্যে বেশকিছু জামিন অযোগ্য ধারাও রয়েছে। প্রসঙ্গত, পুলিশের দাবি, বৃহস্পতিবার রাতে পিংলায় ঘাটালের বিজেপি প্রার্থীর …

আরও পড়ুন »

রাফাল পুনর্বিবেচনা: রায় সংরক্ষিত রাখল শীর্ষ আদালত

ওয়েব ডেস্ক: এবার রাফাল রায়ের পুনর্বিবেচনার রায় সংরক্ষিত রাখল সুপ্রিম কোর্ট। এদিন একই সঙ্গে চৌকিদার ‘চৌকিদার চোর হ্যায়’ বিতর্কে রাহুলের সুপ্রিম কোর্টে অবমাননার বিষয়টিও সংরক্ষিত রাখা হয়। শুক্রবার শীর্ষ আদালতে শুনানির শুরুতেই আবেদনকারী প্রশান্ত ভূষণ প্রশ্ন তোলেন, নিয়ম মেনে রাফাল চুক্তি করা হয়নি। তাঁর দাবি, রাফালের দাম বৃদ্ধি নিয়ে বিরোধিতা …

আরও পড়ুন »

সারধা, নারদা, রোজভ্যালির পর মমতা সরকারের নয়া কেলেঙ্কারি ‘ফাঁস’ করলেন মুকুল, জানতে ক্লিক

নীল রায়: মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে আবার বোমা ফাটালেন বিজেপি নেতা মুকুল রায়। রবিবার রাজ্যে ষষ্ঠ দফার নির্বাচন। তার আগে মুকুল রায় রাজ্য সরকারের বিরুদ্ধে বিদ্যুৎ কেলেঙ্কারির অভিযোগ এনে সরব হলেন। এমন গুরুতর অভিযোগ রাজ্যের আটটি লোকসভার আসনে তৃণমূল কংগ্রেসকে মহা বিড়ম্বনায় ফেলবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। শুক্রবার মুরলীধর …

আরও পড়ুন »

নাম না করে ভারতীকে আক্রমণ, ‘ভোট কিনতে টাকা ছড়াচ্ছে বিজেপি’, বললেন মমতা

নীল রায়: বারাসতের জনসভা থেকে নাম না করে ভারতী‌ ঘোষকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার অশোকনগরে বারাসাতের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে আয়োজিত জনসভায় মমতা বলেন, “কালকেও বিজেপির কোন প্রার্থী কয়েক কোটি টাকা নিয়ে ধরা পড়েছে। বিজেপি নেতারা সিআরপিএফ, সিআইএসএফের গাড়িতে করে টাকা নিয়ে গিয়ে বিলি করছে। দিল্লি …

আরও পড়ুন »

কয়লা মাফিয়াদের সঙ্গে তৃণমূলের কারা যুক্ত জানেন মমতা, দাবি মুকুলের

নীল রায়: প্রধানমন্ত্র নরেন্দ্র মোদি তৃণমূল দলটাকেই কয়লা মাফিয়া আখ্যা দিয়ে দিল্লি ফিরে গিয়েছেন। ‌পদ্ম শিবিরের প্রধানের এমন অভিযোগে অক্সিজেন দেওয়ার কাজ শুরু করে দিলেন বিজেপি নেতা মুকুল রায়। বৃহস্পতিবার সন্ধ্যায় এক বৈদ্যুতিন মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিস্ফোরক অভিযোগ করেছেন তৃণমূলের একদা সেকেন্ড ইন কমান্ড। এদিন মুকুল বলেন, “বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, …

আরও পড়ুন »

লকেট তিন লাখ ভোটে জিতবেন, দাবি তৃণমূল বিধায়কের। জানতে ক্লিক করুন।

নীল রায়:আজব কাণ্ড ঘটালেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। সম্প্রতি তাঁর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে তিনি হুগলি লোকসভা বিজেপি প্রার্থী তথা অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়ের ওপর হামলার ঘটনার বিষয়ে প্রতিক্রিয়া দিচ্ছেন। সেখানে তিনি বলছেন, “লকেটের ওপর আমরা হামলা করতে যাব কেন? এমনিতেই তো আমরা হুগলি লোকসভা …

আরও পড়ুন »

কল্যাণের অভিযোগে আরএসএস নেতা আটক, শ্রীরামপুরে ফাঁড়ি ভাঙচুর

প্রসেনজিৎ ধর: সোশ্যাল মিডিয়ায় শ্রীরামপুরের তৃণমুল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ‘কুরুচিকর’ ছবি ঘিরে উত্তেজনা। বিজেপির রাস্তা অবরোধ, লাঠিচার্জ পুলিশের। শ্রীরামপুরের বাসিন্দা অমানিস আইয়ার নামে এক আরএসএস নেতার বিরুদ্ধে কুরুচিকর লেখা সব ছবি আপলোড করেন অভিযোগ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার জেরেই শেওড়াফুলি ফাঁড়িতে অভিযোগ দায়ের করে তৃণমূল কংগ্রেস। অভিযোগের …

আরও পড়ুন »

মোদির কটাক্ষে মেজাজ হারিয়ে দিলীপ ঘোষকে গদাবাবু বলে আক্রমণ মমতার

নীল রায়: বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কটাক্ষ করে ‘গদাবাবু’ বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার লালগড়ের পর আজ খড়গপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় বক্তব্য রাখেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু। ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে খড়গপুর (সদর) বিধানসভা আসনে জিতেছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেই কথা স্মরণ করিয়ে মমতার প্রশ্ন, …

আরও পড়ুন »

তুই তোকারি, থাপ্পড় নয়, ব্যাকফুটে মমতা, চেনা ছকে আক্রমণ মোদিকে

নীল রায়: তুই তোকারি নয়! থাপ্পড় তো নৈব নৈব চ। বুধবার সুষমা স্বরাজের টুইট ও বৃহস্পতিবার সকালে বাঁকুড়া ও পুরুলিয়ার মাটি থেকে থাপ্পড় ইস্যুতে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির আক্রমণের কারণে কিছুটা হলেও ব্যাকফুটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তুই তোকারি ও চড় থাপ্পড় ছেড়ে এবার চেনা ছকে প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। …

আরও পড়ুন »

‘আমাকে না মেরে থাপ্পড়টা তোলাবাজদের মারলে দিদিকে আজ ভয় পেতে হত না’: মোদি

নীল রায়: আমার বদলে থাপ্পড়গুলো সঠিক জায়গায় মারলে আজ দিদিকে ভয় পেতে হত না। সারধা কাণ্ডে অভিযুক্ত নেতাদের কিংবা সিন্ডিকেট থেকে তোলাবাজি আদায় করা তৃণমূল নেতাদের গালে থাপ্পড় পড়লে তা অনেক বেশি কার্যকরী হত। এভাবেই পুরুলিয়ার মাটিতে দাঁড়িয়ে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন প্রধানমন্ত্রী বলেন …

আরও পড়ুন »

ষষ্ঠ দফায় ৮০% বুথে বাহিনী, জানুন ভোট পাহারার আরও খবর

নীল রায়: বাংলায় ষষ্ঠ দফার ভোটগ্রহণে বাড়ছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। তবে বিরোধীদের দাবি মেনে কোনও লোকসভা কেন্দ্রে ১০০ শতাংশ কেন্দ্রীয় বাহিনী থাকবে না। বৃহস্পতিবার নির্বাচন কমিশন সূত্রে এমনটাই জানানো হয়েছে। কমিশন সূত্রে আরও জানা যাচ্ছে, ষষ্ঠ দফার ভোটে পশ্চিমবঙ্গে মোতায়েন থাকবে ৭১৩ কোম্পানি আধাসেনা। তার মধ্যে ২৭ কোম্পানি থাকবে স্ট্রং …

আরও পড়ুন »