Breaking News
Home / TRENDING / রাফাল পুনর্বিবেচনা: রায় সংরক্ষিত রাখল শীর্ষ আদালত

রাফাল পুনর্বিবেচনা: রায় সংরক্ষিত রাখল শীর্ষ আদালত

ওয়েব ডেস্ক:

এবার রাফাল রায়ের পুনর্বিবেচনার রায় সংরক্ষিত রাখল সুপ্রিম কোর্ট। এদিন একই সঙ্গে চৌকিদার ‘চৌকিদার চোর হ্যায়’ বিতর্কে রাহুলের সুপ্রিম কোর্টে অবমাননার বিষয়টিও সংরক্ষিত রাখা হয়। শুক্রবার শীর্ষ আদালতে শুনানির শুরুতেই আবেদনকারী প্রশান্ত ভূষণ প্রশ্ন তোলেন, নিয়ম মেনে রাফাল চুক্তি করা হয়নি। তাঁর দাবি, রাফালের দাম বৃদ্ধি নিয়ে বিরোধিতা করেছিলেন ‘ইন্টারন্যাশনাল নেগোশিয়েটিং টিম’ (আইএনটি)-র ৭ সদস্যের ৩ সদস্য। এছাড়াও দুর্নীতি দমন, সার্বভৌমত্ব সুরক্ষার বিষয়টির উপরও গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ করেন প্রশান্ত। গুরুত্বপূর্ণ ৮ সিদ্ধান্ত বাতিল করা হয় বলেও ভূষণ অভিযোগ করেন। এবং এইসঙ্গে রাফাল চুক্তি প্রক্রিয়ায় অনিল অম্বানিকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন প্রশান্ত ভূষণ। উল্লেখ্য, রাফাল সংক্রান্ত ‘চুরি’ হওয়া কিছু নথি থেকে এই বিষয়টি জানা গিয়েছে। যদিও কেন্দ্রের তরফে এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে।

দ্বিতীয় আবেদনকারী অরুণ শৌরি বলেন, নথি পেশ না করে আদালতকে সরকার বিপথে চালিত করেছে। অন্য দিকে সরকারের তরফে অ্যাটর্নি জেনারেল কে বেণুগোপাল বলেন, বিষয়টিকে অতিরঞ্জিত করা উচিত নয়। দেশের নিরাপত্তা এবং আমাদের প্রত্যেকের সুরুক্ষার বিষয় এটি। বিশ্বের কোনও দেশের আদালতে প্রতিরক্ষা চুক্তি নিয়ে এমন কাটাছেঁড়া হয়নি। বেণুগোপাল বলেন, সরকারের তরফে নতুন করে কোনও নথি দেওয়ার নেই। সব নথিই আদালতে আছে। রাফাল নিয়ে ডিসেম্বরেই সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। এর পর পুনর্বিবেচনা নিয়ে প্রশ্ন থাকতে পারে না, বলেন বেণুগোপাল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *