Breaking News
Home / TRENDING / লকেট তিন লাখ ভোটে জিতবেন, দাবি তৃণমূল বিধায়কের। জানতে ক্লিক করুন।

লকেট তিন লাখ ভোটে জিতবেন, দাবি তৃণমূল বিধায়কের। জানতে ক্লিক করুন।

নীল রায়:আজব কাণ্ড ঘটালেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। সম্প্রতি তাঁর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে তিনি হুগলি লোকসভা বিজেপি প্রার্থী তথা অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়ের ওপর হামলার ঘটনার বিষয়ে প্রতিক্রিয়া দিচ্ছেন। সেখানে তিনি বলছেন, “লকেটের ওপর আমরা হামলা করতে যাব কেন? এমনিতেই তো আমরা হুগলি লোকসভা ৩ লক্ষ ভোটে হারব।” সঙ্গত গত ৬ মে রাজ্যে পঞ্চম দফা নির্বাচনে হুগলি লোকসভা ভোট হয়েছে। ঐদিন হুগলি লোকসভা এলাকায় তৃণমূল কর্মীদের সঙ্গে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। কখনও ধনেখালি কখনও চুঁচুড়া, সবেতেই তৃণমূলের সঙ্গে সম্মুখ সমরে ছিলেন লকেট। সেভাবেই লকেটের ওপর হামলায় অভিযুক্ত হয়েছিলেন মন্ত্রী অসীমা পাত্র ও চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। সেই প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি হুগলি লোকসভায় তৃণমূল প্রার্থী রত্না দে নাগের তিন লক্ষ ভোটে হারার আগাম ঘোষণা করে দিবেন বলে কটাক্ষ করছে বিজেপি। এ প্রসঙ্গে জানতে অসিত মজুমদার মোবাইলে ফোন করা হলে অপরিচিত এক ব্যক্তি ফোন ধরে বলেন দাদা ব্যস্ত আছেন পরে ফোন করুন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *