Breaking News
Home / TRENDING / নাম না করে ভারতীকে আক্রমণ, ‘ভোট কিনতে টাকা ছড়াচ্ছে বিজেপি’, বললেন মমতা
Chief Minister of the eastern Indian state of West Bengal and the Trinamool Congress (TMC) supremo Mamata Banerjee gestures as she speaks during an election campaign rally, in Naxalbari some 36 kms from Siliguri on April 5, 2019. - India is holding a general election to be held over nearly six weeks starting on April 11, when hundreds of millions of voters will cast ballots in the world's biggest democracy. (Photo by DIPTENDU DUTTA / AFP) (Photo credit should read DIPTENDU DUTTA/AFP/Getty Images)

নাম না করে ভারতীকে আক্রমণ, ‘ভোট কিনতে টাকা ছড়াচ্ছে বিজেপি’, বললেন মমতা

নীল রায়:

বারাসতের জনসভা থেকে নাম না করে ভারতী‌ ঘোষকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার অশোকনগরে বারাসাতের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে আয়োজিত জনসভায় মমতা বলেন, “কালকেও বিজেপির কোন প্রার্থী কয়েক কোটি টাকা নিয়ে ধরা পড়েছে। বিজেপি নেতারা সিআরপিএফ, সিআইএসএফের গাড়িতে করে টাকা নিয়ে গিয়ে বিলি করছে। দিল্লি থেকে তাদের জেড প্লাস, ওয়াই প্লাস, বিজেপি প্লাস নিরাপত্তা দেওয়া হচ্ছে।” মমতা আরও বলেন, “ইলেকশনের আগে এই টাকাগুলো নিয়ে গিয়ে দুষ্কৃতীদের দিয়ে বলা হচ্ছে, এলাকার দখল নিতে। সাধারণ মানুষকে একদিন মদ-মাংস খাইয়ে ভোট দেওয়াতে।”

প্রসঙ্গত, বৃহস্পতিবার গভীর রাতে পিংলা থেকে ভারতী ঘোষের গাড়ি তল্লাশি করে প্রায় ১ লক্ষ ১৩ হাজার ৮৯৫ টাকা উদ্ধার করে পুলিশ। ভারতী ঘোষ নিজে এবং বিজেপি যাকে বলেছে, শাসকের ষড়যন্ত্র। সেই ঘটনার রেশ ধরেই এমন আক্রমণ করেন‌ মমতা। বারাসাতের উদ্বাস্তু ভোটে ভাঙন রুখতে এনআরসি তাসের ব্যবহার করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন “বাংলায় এনআরসি করবে বলছে, কিন্তু এখানে একটা লোকের গায়ে হাত দিতে দেব না।”  তিনি আরও বলেন, “অসমে এনআরসি করেছে, ২২ লক্ষ লোককে তাড়িয়েছে। বিজেপির এই ধমকানি-চমকানিকে আমি ভয় পাই না। এখানে এনআরসি করতে দেব না।” মমতা বলেন, “আমি সিপিএমের বিরুদ্ধে লড়েছি, কংগ্রেসের বিরুদ্ধে লড়েছি। আমি সবার বিরুদ্ধে একা লড়াই করছি। বাংলা চায় শান্তিতে বসবাস করতে। তাই বিজেপি চাই না, এই মোদি চাই না, অমিত শাহ চাই না।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে মমতা বলেন, “এখন আবার হয়েছেন চৌকিদার, কিন্তু এখন চৌকিদার কেমন হয়েছেন? আগে কেটলি নিয়ে ঘুরে বেড়াত, এখন কেটলি নেই, সাথে আছেন জেটলি।” মুখ্যমন্ত্রী বলেন, “এখানে দুর্গাপুজো হয় কি হয় না? এখানে এসে বলছেন, মমতাদিদি দুর্গাপুজো করতে দেয় না। আমি অনেক প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করেছি, এত মিথ্যেবাদী প্রধানমন্ত্রী আমি দেখিনি।” তিনি আরও বলেন, “এই রকম প্রধানমন্ত্রী আগে কোনও দিন দেশ দেখেনি, দেখবেও না।”
নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে মমতার উক্তি, “কিন্তু বুড়ো খোকা দেশ ভাঙলে কী করবেন? একটা ছোট্ট ছেলে যদি গ্লাস ভাঙে, মা তাকে হয়তো থাপ্পড়ও মারে, পরে আবার আদরও করে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *