Breaking News
Home / TRENDING / পিত্রোদা যা বলেছেন তার জন্য তাঁকে ক্ষমা চাইতে হবে, সাফ জানালেন রাহুল

পিত্রোদা যা বলেছেন তার জন্য তাঁকে ক্ষমা চাইতে হবে, সাফ জানালেন রাহুল

ওয়েব ডেস্ক:

শিখদাঙ্গা নিয়ে পিত্রোদা যা বলছেন তার জন্য তাঁকে ক্ষমা চাইতে হবে, সাফ জানালেন রাহুল গাঁধী। ১৯৮৪ সালের শিখ বিরোধী হিংসা নিয়ে কংগ্রেস নেতা শ্যাম পিত্রোদার মন্তব্যে রীতিমতো বিরক্ত কংগ্রেস সভাপতি। একটি ফেসবুক পোস্ট করে সেকথা বুঝিয়ে দিলেন রাহুল। প্রসঙ্গত, দু’দিন আগে শিখদাঙ্গা বিষয়ে শ্যাম পিত্রোদা বলেন, ‘হুয়া তো হুয়া।’ অর্থাৎ, হয়েছে তো হয়েছে। এইসঙ্গে তিনি সওয়াল করেন, বিজেপি সরকার গত পাঁচ বছরে কী করেছে সেটা দেখা উচিত, ইত্যাদি! এরপরই বিরোধীরা চেপে ধরে কংগ্রেসকে। পিত্রোদার বক্তব্য নিয়ে সমালোচনা ঝড় ওঠে গোটা দেশে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, এটাই কংগ্রেসের চরিত্র।

এবার কংগ্রেস সভাপতি শ্যাম পিত্রোদার মন্তব্য নিয়ে একটি ফেসবুক পোস্ট করলেন। সেখানে রাহুল গাঁধী লেখেন, পিত্রোদা যা বলেছেন তা অপ্রাসঙ্গীক ও অনভিপ্রেত। আমি নিজে ওঁর সঙ্গে কথা বলব। এর জন্য পিত্রোদাকে ক্ষমা চাইতে হবে। শুধু এটুকুতেই না থেমে রাহুল আরও লেখেন, ১৯৮৪ সালের দাঙ্গার সঙ্গে যারা জড়িত তাদের কঠিন শাস্তি হওয়া উচিত। এনিয়ে কংগ্রেস আগেই তাদের অবস্থান স্পষ্ট করেছে। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ক্ষমা চেয়েছেন, সোনিয়াজি ক্ষমা চেয়েছেন। এই ধরনের ঘটনা ঘটা উচিত নয়।

এদিকে পিত্রোদার বক্তব্য, তাঁর মন্তব্যের অপব্যাখ্যা হয়েছে। তিনি বলেন, আমি বলতে চেয়েছি অতীতের দিকে না তাকিয়ে সামনে এগিয়ে যাওয়া উচিত আমাদের। বিজেপি সরকার কী কী প্রতিশ্রুতি দিয়েছিল আর তার করতে পেরেছে সেটা নিয়ে আলোচনা হোক, ইত্যাদি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *