Breaking News
Home / TRENDING / ভাইপোকে জেতাতে মরিয়া পিসি, অভিযোগ, ডায়মন্ড হারবারে পরিকল্পিত ষড়যন্ত্র বিরোধীদের বিরুদ্ধে

ভাইপোকে জেতাতে মরিয়া পিসি, অভিযোগ, ডায়মন্ড হারবারে পরিকল্পিত ষড়যন্ত্র বিরোধীদের বিরুদ্ধে

নীল রায়:

ভাইপোকে জেতাতে মরিয়া হয়ে উঠেছেন পিসি! ফলস্বরূপ ডায়মন্ড হারবারে তৃণমূল নেতৃত্বের সঙ্গে অতি তৎপর হয়ে উঠেছে সেখানকার প্রশাসনও, এমনটাই অভিযোগ উঠছে। এলাকার বিদায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন সিপিএমের ফুয়াদ হালিম, বিজেপির নীলাঞ্জন‌‌ রায় ও কংগ্রেসের সৌম্য আইচ। কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে তৃণমূল নেতৃত্ব কোনও পদক্ষেপ না নিলেও, সিপিএম প্রার্থী চিকিৎসক ফুয়াদ ও বিজেপি প্রার্থী যুবনেতা নীলাঞ্জনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলছে তৃণমূল। যার সাম্প্রতিক সংযোজন শিশু কন্যাকে যৌন হেনস্থার অভিযোগ। সেই অভিযোগে ডায়মন্ডহারবারের বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়কে গ্রেফতারের নির্দেশ দিয়েছে রাজ্য চাইল্ড ওয়েলফেয়ার কমিটি।

প্রসঙ্গত, ফলতা থানায় পকসো আইনে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছিল। গত ২৬ এপ্রিল নীলাঞ্জনের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। বলা হচ্ছে, এক কিশোরী তার বাবার সঙ্গে নীলাঞ্জনের সঙ্গে দেখা করতে গিয়েছিল। অভিযোগ, সেই সময় কিশোরীকে ঘরে ডেকে শ্লীলতাহানি করেন নীলাঞ্জন। জানানো হয়েছে যে এই বিষয়ে নির্দিষ্ট অভিযোগ পান চাইল্ড ওয়েলফেয়ার কমিটি। শুক্রবার সিডাব্লুসি-র তরফে পলতা থানাকে নীলাঞ্জনকে গ্রেফতারর নির্দেশ দেওয়া হয়েছে। সিডাব্লুসি-র বক্তব্য, ২০১২ সালে যে পকসো অ্যাক্ট তৈরি হয়েছিল তাতে অভিযোগ উঠলেই গ্রেফতার করা যায় অভিযুক্তকে। যদিও, এখনও পর্যন্ত নীলাঞ্জনকে গ্রেফতার করা হয়নি। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এই প্রসঙ্গে সিডাব্লুসি-র চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী বলেন, “ওঁর বিরুদ্ধে পকসো ধারায় মামলা হয়েছিল। আমরা নির্দিষ্ট অভিযোগ পেয়ে পুলিশকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিয়েছি। পাশাপাশি মুখ্য নির্বাচনী আধিকারিককে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার কথাও বলেছি।” কিন্তু সিডাব্লুসি কর্তৃপক্ষের এহেন তৎপরতা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। রাজ্যে কমবেশি কয়েক হাজার শিশু কন্যার যৌন নিগ্রহের ঘটনার অভিযোগ জমা পড়েছে তাদের কাছে। কিন্তু বছরের পর বছর কেটে গেলেও সেই সব কাণ্ডের এখনও কোনও নিষ্পত্তি হয়নি বলেই অভিযোগ। অথচ ভোটের মুখে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে এহেন তৎপরতা শাসকদলের অঙ্গুলিহেলনে করা হচ্ছে বলে অভিযোগ উঠছে নানা মহলে। এমনকী ‌প্রশ্নের মুখে সিডাব্লুসি-র নিরপেক্ষতা! তবে গোটা বিষয়ে রাজ্য বিজেপির পক্ষে এক বিবৃতি জারি করে জয়প্রকাশ মজুমদার জানিয়েছেন, “ইচ্ছে করে বিজেপি প্রার্থীকে বিপাকে ফেলার চেষ্টা চলছে। শিশু সুরক্ষা অধিকার আয়োগ নয়, ওটা হাস্যকর আয়োগ। আসলে ভাইপোকে জেতাতে মরিয়া হয়ে উঠেছেন পিসি। নিশ্চিত হার জেনেই এমন জঘন্য কাণ্ড ঘটিয়েছে তৃণমূল নেতারা।” যৌন নিগ্রহের মতো গুরুতর অভিযোগ উঠলেও নীলাঞ্জনের পাশেই দাঁড়িয়েছে রাজ্য বিজেপি। ডায়মন্ড হারবারের স্থানীয় বিজেপি নেতৃত্ব এরমধ্যে রাজনৈতিক অভিসন্ধি খুঁজে পাচ্ছেন। শুধু নীলাঞ্জন রায় নয়, টার্গেট হচ্ছেন সিপিএমের চিকিৎসক প্রার্থীও। ইতিমধ্যে তিনবার ফুয়াদ হালিমের ওপর আক্রমণের ঘটনা ঘটেছে ডায়মন্ড হারবার লোকসভা এলাকায়।

প্রসঙ্গত, এই লোকসভা এলাকায় প্রায় ৩৪ শতাংশ সংখ্যালঘু ভোট রয়েছে। পরিচ্ছন্ন ভাবমূর্তির ফুয়াদ ওই ৩৪ শতাংশ ভোটে থাবা বসাতে পারেন। সেই আশঙ্কা থেকেই প্রয়াত সিপিএম নেতা হাসিম আব্দুল হালিমের পুত্রের ওপর এহেন আক্রমণ হচ্ছে বলে মত রাজনৈতিক মহলের একাংশের। সিপিএম প্রার্থী ফুয়াদ হালিম বলেন, “আমরা বামপন্থীরা ডায়মন্ড হারবারে প্রচারে গিয়ে যে ভাবে সাড়া পাচ্ছি তা অভূতপূর্ব। গত পঞ্চায়েত নির্বাচনে ভোট লুঠ করে তৃণমূল কংগ্রেস রাজ্যের মানুষের কাছে আস্থা হারিয়েছে। প্রচারে মানুষের কাছে গিয়ে আমরা সমর্থন পাচ্ছি। সমর্থনের আতঙ্কেই আমার ওপর লাগাতার হামলা চলছে।” একথা বলেই থেমে থাকেননি ফুয়াদ। তাঁর কথায়, “শারীরিক নিগ্রহের সঙ্গে যেভাবে প্রশাসনিকভাবে অসহযোগিতা আমাদের সঙ্গে করা হচ্ছে তাতে আমরা শাসকদলের মরিয়া অবস্থার কথা বুঝতে পারছি।” রাজ্য জুড়ে প্রচারের কারণে নিজের কেন্দ্রে খুব বেশি সময় দিতে পারছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই বিজেপি ও সিপিএমের শক্তিশালী প্রার্থীদের এভাবে ব্যতিব্যস্ত করার পথ নিয়েছে তৃণমূল নেতৃত্ব, মত রাজনৈতিক মহলের। শহর কলকাতার মেটিয়াবুরুজ থেকে শুরু করে মহেশতলা, বজবজ, সাতগাছিয়া, বিষ্ণুপুর, ফলতা ও ডায়মন্ড হারবার বিধানসভার নিয়ে এই লোকসভা কেন্দ্রের পরিধি। সময়ের অভাবে অভিষেক এই কেন্দ্রের প্রতিটা কোণা ছুঁতে না পারলেও, বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায় ও সিপিএমের ফুয়াদ হালিম ডায়মন্ড হারবারের অলিতে গলিতে গিয়ে প্রচার করছেন। তুলে ধরছেন গত পঞ্চায়েত নির্বাচনে শাসকদলের সন্ত্রাসের কথা। যেখানে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের কোনও আসনেই প্রার্থী দিতে পারেননি বিরোধীরা। একমাত্র ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের যে অংশে প্রার্থী দিতে সফল হয়েছিলেন বিরোধী রাজনৈতিক দলগুলি, সেখানেও ভোট লুঠ করে আমজনতার ভোটাধিকার কেড়ে নিয়েছিল তৃণমূলের বাহিনী, এমনটাই প্রচারে তুলে ধরছেন তাঁরা। এমন সাঁড়াশি প্রচারে ভোটব্যাঙ্কে ধসের ইঙ্গিত পাচ্ছে বাংলার শাসক দল। আশঙ্কার কালো মেঘ দেখে লাল ঝাণ্ডার ফুয়াদ ও গেরুয়া ধ্বজাধারী নীলাঞ্জনের ওপর শারীরিক ও প্রশাসনিক আক্রমণ হচ্ছে লাগাতার!

সব মিলিয়ে অভিযোগ পাল্টা অভিযোগের ভিত্তিতে তৈরি হচ্ছে ১৯ মে-র ডায়মন্ড হারবারের ভোট-রণাঙ্গন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *