নিজস্ব সংবাদদাতা:
একদিকে ঝলসে দেওয়া গরম, তদুপরি মাও এলাকায় ভোট, ষষ্ঠ দফায় রীতিমতো চ্যালেঞ্জের মুখে কমিশন। এদিকে সূর্যদেবের তীব্র ‘রাগে’ হাসফাঁস অবস্থা, তার মধ্যে ভোটের গরম। সত্যি বলতে, আগামীকালকের ভোটপর্ব নিয়ে রীতিমতো চিন্তিত নির্বাচন কমিশন। অন্যতম কারণ এবারে ভোটগ্রহণ হবে মাও অধ্যুষিত এলাকাগুলিতেও। এছাড়া সাধারণ স্পর্শকাতর বুথ তো রয়েছেই। কমিশন সূত্রে খবর, সব দেখে শুনে ষষ্ঠ দফায় ৭৪৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। এর মধ্যে বাঁকুড়ায় থাকবে ১৪৫ কোম্পানি, ঝাড়গ্রামে ১১৪ কোম্পানি, পশ্চিম মেদিনীপুরে ১৭৪ কোম্পানি, পূর্ব বর্ধমামে ১১ কোম্পানি, পূর্ব মেদিনীপুরে ১৯০ কোম্পানি এবং পুরুলিয়া ১০৯ কোম্পানি।
এছাড়াও আগের পাঁচ দফার মতোই নিরাপত্তার স্বার্থে এলাকা ভিত্তিক ব্যবস্থা থাকছে। থাকছে মাইক্রো অবজারভার, ভিডিও ক্যামেরা, সিসিটিভি, ও ওয়েব কাস্টিং-এর বন্দোবস্ত। সেই তালিকা নীচে দেওয়া হল।
তমলুক
মাইক্রো অবজারভার 560
ভিডিও ক্যামেরা 175
সিসিটিভি 35
ওয়েব কাস্টিং 300
কাঁথি
মাইক্রো অবজারভার ৫৬০
ভিডিও ক্যামেরা ১৭৫
সিসিটিভি ৩৫
ওয়েব কাস্টিং ৩০০
ঘাটাল
মাইক্রো অবজারভার ৭২২
ভিডিও ক্যামেরা ২৫
সিসিটিভি ৭১২
ওয়েব কাস্টিং ২৯৯
ঝাড়গ্রাম
মাইক্রো অবজারভার ৪৬০
ভিডিও ক্যামেরা ৫৭
সিসিটিভি ২৫৮
ওয়েব কাস্টিং ২৬৯
মেদিনীপুর
মাইক্রো অবজারভার ৬৪৭
ভিডিও ক্যামেরা ২৫
সিসিটিভি ৪৭২
ওয়েব কাস্টিং ৩০০
পুরুলিয়া
মাইক্রো অবজারভার ৩৮০
ভিডিও ক্যামেরা ১০৩
সিসিটিভি ৬৬
ওয়েব কাস্টিং ২৮০
বাঁকুড়া
মাইক্রো অবজারভার ৪০০
ভিডিও ক্যামেরা ২১০
সিসিটিভি ১০৫
ওয়েব কাস্টিং ৩০০
বিষ্ণুপুর
মাইক্রো অবজারভার ৪১৭
ভিডিও ক্যামেরা ২৪৬
সিসিটিভি ১৩৮
ওয়েব কাস্টিং ৩০০
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news