Breaking News
Home / TRENDING / তিন তালাকে নুসরতের না, বসিরহাটে মমতা বললেন, দলের ‘নীতি’ মেনেই কাজ করবে

তিন তালাকে নুসরতের না, বসিরহাটে মমতা বললেন, দলের ‘নীতি’ মেনেই কাজ করবে

নীল রায়:

বসিরহাটের তৃণমূল প্রার্থী হওয়ার পর বৈদ্যুতিন মাধ্যমের সাক্ষাৎকার দিতে গিয়ে তিন তালাক নিয়ে নিজের মনোভাব খোলাখুলি জানিয়েছিলেন অভিনেত্রী নুসরত জাহান। যেখানে তিনি ব্যক্তিগতভাবে তিন তালাককে সমর্থন করেন না বলেই জানিয়েছিলেন। কিন্তু দলগতভাবে তৃণমূলের অবস্থান ঠিক এর বিপরীতে। তাই শনিবার হাড়োয়া বিধানসভায় প্রচারে এসে নিজের বক্তৃতা শেষে নুসরাত জাহানকে পাশে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভয় দিলেন, “দলের নীতি মেনেই কাজ করবেন নুসরত। তাই তাঁকেই ভোট দেবেন।”

প্রসঙ্গত, বসিরহাট এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে নুসরত জাহানকে নিয়ে বেশ আপত্তি রয়েছে। ২০০৯ সালে এই আসনে তৃণমূল সাংসদ হয়েছিলেন হাজী নুরুল ইসলাম। ২০১৪ সালে প্রার্থী বদল করে এই আসন থেকে সাংসদ হন আইনজীবী ইদ্রিস আলী। কিন্তু বসিরহাট উদ্ধারে এবার মমতা বাজি রেখেছেন নুসরতের মতো গ্ল্যামার জগতের মুখের ওপর। কিন্তু অভিনেত্রী নুসরত প্রার্থী হয়ে নিজের মনোভাব খোলাখুলি ভাবে জানানোয় বিপত্তি দেখা দিয়েছিল দলের অন্দরেই। এদিনের সভায় মুখ্যমন্ত্রী বসিরহাটের জনতার উদ্দেশ্যে বলেন, “নুসরত খুব ভালো মেয়ে। দলের নীতি মেনে কাজ করবে। কিছু ক্ষেত্রে ওকে ভুল বোঝানো হয়েছিল। কিন্তু এখন ও সব বুঝতে পেরেছে। আমাদের কথা মেনে চলবে।”

উল্লেখ্য, প্রার্থী হওয়ার পর দফায় দফায় ডেইলি প্যাসেঞ্জারি করে বসিরহাট লোকসভা প্রচার চালিয়েছেন টলিপাড়ার এই অভিনেত্রী। শুক্রবার থেকে ভোট না হওয়া পর্যন্ত বসিরহাটে থেকেই প্রচার চালাবেন অভিনেত্রী, আপাতত সেই ব্লু প্রিন্ট ঠিক করেছেন তৃণমূলের নেতারা। কিন্তু নুসরত জাহানকে বসিরহাটের মানুষ কতটা মেনে নেবে তা নিয়ে সংশয় তৃণমূল নেতারাদের মধ্যেই। সে কথা ভালই জানেন তৃণমূল সুপ্রিমো নিজেও। তাই এদিনের প্রচারে এসে নুসরতকে পাশে নিয়ে যাবতীয় শঙ্কা দূর করে ভোট চেয়ে বসিরহাট ছাড়েন মমতা বন্দ্যোপাধ্যায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *