Breaking News
Home / TRENDING / সারধা, নারদা, রোজভ্যালির পর মমতা সরকারের নয়া কেলেঙ্কারি ‘ফাঁস’ করলেন মুকুল, জানতে ক্লিক

সারধা, নারদা, রোজভ্যালির পর মমতা সরকারের নয়া কেলেঙ্কারি ‘ফাঁস’ করলেন মুকুল, জানতে ক্লিক

নীল রায়:

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে আবার বোমা ফাটালেন বিজেপি নেতা মুকুল রায়। রবিবার রাজ্যে ষষ্ঠ দফার নির্বাচন। তার আগে মুকুল রায় রাজ্য সরকারের বিরুদ্ধে বিদ্যুৎ কেলেঙ্কারির অভিযোগ এনে সরব হলেন। এমন গুরুতর অভিযোগ রাজ্যের আটটি লোকসভার আসনে তৃণমূল কংগ্রেসকে মহা বিড়ম্বনায় ফেলবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। শুক্রবার মুরলীধর সেন স্ট্রিটের বিজেপির সদর কার্যালয়ে বসে এক সাংবাদিক সম্মেলন করে বিস্ফোরক অভিযোগ করেন তিনি। এদিন ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন (সিইএসসি) ও রাজ্য সরকারের বিরুদ্ধে অবৈধভাবে বিদ্যুৎ মাশুল বাড়ানোর অভিযোগ করেন তিনি। সরাসরি রাজ্যের সরকারের বিরুদ্ধে বিদ্যুৎ কেলেঙ্কারির অভিযোগ আনলেন এই বর্ষীয়ান নেতা।

শুক্রবার মুকুল রায় বলেন, “৩২ হাজার গ্রাহকের প্রত্যেকের থেকে গড়ে ৪০ হাজার টাকা করে লুট করেছে সিইএসসি। ২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত মোট লুট হয়েছে ১৩ হাজার কোটি টাকা।” তিনি আরও বলেন, “সিইএসসিকে পাইয়ে দিতেই সরকার পর্ষদের ক্ষমতা কেড়ে নেয়। এর মূল্য দিতে হয়েছে সাধারণ গ্রাহকদের। সেই লুটের টাকার ভাগ সরকার পেয়েছে না শাসকদলের কোনও ব্যক্তি বিশেষের পকেটে ঢুকেছে তা তদন্ত করে দেখা দরকার।”

এদিন মুকুল আশ্বাস দেন, ‘বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় এলে সমস্ত ক্ষতিগ্রস্ত উপভোক্তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে।’ প্রসঙ্গত, এমনিতেই তৃণমূল নেতৃত্ব সারধা, রোজভ্যালি, নারদার মত কেলেঙ্কারিতে জর্জরিত। তার ওপর বিদ্যুৎ কেলেঙ্কারির অভিযোগ বাংলার শাসক দলের অস্বস্তি বাড়বে কয়েকগুণ, এমনটাই মত রাজনৈতিক মহলের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *