Breaking News
Home / TRENDING / তুই তোকারি, থাপ্পড় নয়, ব্যাকফুটে মমতা, চেনা ছকে আক্রমণ মোদিকে

তুই তোকারি, থাপ্পড় নয়, ব্যাকফুটে মমতা, চেনা ছকে আক্রমণ মোদিকে

নীল রায়:

তুই তোকারি নয়! থাপ্পড় তো নৈব নৈব চ। বুধবার সুষমা স্বরাজের টুইট ও বৃহস্পতিবার সকালে বাঁকুড়া ও পুরুলিয়ার মাটি থেকে থাপ্পড় ইস্যুতে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির আক্রমণের কারণে কিছুটা হলেও ব্যাকফুটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তুই তোকারি ও চড় থাপ্পড় ছেড়ে এবার চেনা ছকে প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ার জনসভায় তৃণমূল সুপ্রিমো বলেন, “দেশের এক্সপায়ারি প্রধানমন্ত্রী উদ্ধত ও দাম্ভিক। হাফপ্যান্ট পরে আরএসএস করতেন।”

এদিন বাঁকুড়ার জনসভায় মোদি তৃণমূল নেতাদের কয়লা মাফিয়া বলেছেন। পাল্টা চ্যালেঞ্জ করে মমতা বলেন, “৪২ জন তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে কয়লা মাফিয়া যোগ প্রমাণ করতে পারলে সব প্রার্থী প্রত্যাহার করে নেব।” তিনি আরও বলেন, এই অভিযোগ মিথ্যা হলে একশবার কান ধরে ওঠবোস করতে হবে মোদিকে।” উল্টে বিজেপির কুকীর্তি ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিনের সভায় মমতা বলেন, “বিজেপির কুকীর্তির প্রমাণ পেন ড্রাইভে রয়েছে। সেখানে গরু পাচারের প্রমাণ র‌য়েছে।”

এদিন মোদি অভিযোগ করেন, বিজেপির সভা করতে দেওয়া হচ্ছে না। তা একেবারেই মিথ্যা বলে দাবি করেছেন তৃণমূল নেত্রী। মমতার পাল্টা অভিযোগ, গায়ের জোরে মিটিং করছে বিজেপি। সভার জন্য সব জমিদাতা জমি দিতে চাইছে না। তৃণমূল নেত্রী বলেন, “বিজেপির সভায় এজেন্সি মারফৎ লোক আনা হচ্ছে। গুজরাটে দাঙ্গা করানোর পরেও পুলিশকে ভয় দেখিয়ে ক্লিনচিট পেয়েছেন প্রধানমন্ত্রী।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *