Breaking News
Home / TRENDING / ‘আমাকে না মেরে থাপ্পড়টা তোলাবাজদের মারলে দিদিকে আজ ভয় পেতে হত না’: মোদি

‘আমাকে না মেরে থাপ্পড়টা তোলাবাজদের মারলে দিদিকে আজ ভয় পেতে হত না’: মোদি

নীল রায়:

আমার বদলে থাপ্পড়গুলো সঠিক জায়গায় মারলে আজ দিদিকে ভয় পেতে হত না। সারধা কাণ্ডে অভিযুক্ত নেতাদের কিংবা সিন্ডিকেট থেকে তোলাবাজি আদায় করা তৃণমূল নেতাদের গালে থাপ্পড় পড়লে তা অনেক বেশি কার্যকরী হত। এভাবেই পুরুলিয়ার মাটিতে দাঁড়িয়ে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন প্রধানমন্ত্রী বলেন “আমাকে থাপ্পড় মারবেন বলছেন। কিন্তু আমি তো দিদি বলি, সম্মান করি। তবু আপনার থাপ্পড় মাথা পেতে নিচ্ছি। সঙ্গে এও বলছি, থাপ্পড়টা যদি তোলাবাজ, মাফিয়া, গুন্ডাদের গালে মারতেন তা হলে আজ এত ভয় পেত হত না।”

প্রসঙ্গত, গত ৭ মে জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ”যখন মোদি বাংলায় এসে বলেন, মমতা দিদি তোলাবাজ। তখন মনে হয়, দিই একটা ঠাসিয়ে গণতন্ত্র্রের থাপ্পড়।” এদিন সারধা, নারদা কাণ্ড থেকে শুরু করে তৃণমূল নেতারা অবৈধ কয়লা পাচারে যুক্ত ও সিন্ডিকেট রাজের মাধ্যমে তোলাবাজি করছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “আমি তো আপনাকে দিদি বলে ডাকি। তাই দিদি থাপ্পড় মারলে সেটা আমার কাছে হবে আশীর্বাদ স্বরূপ।”

উল্লেখ্য, গত পঞ্চায়েত ভোটে পুরুলিয়া জেলায় ভালো ফল করেছিল বিজেপি। এবারের ভোটে পুরুলিয়ার আসনটি জয়ের স্বপ্ন দেখছে গেরুয়া শিবির। সেই জল্পনা উসকে দিয়ে নরেন্দ্র মোদি এদিন বলেন, “আজ পুরুলিয়া যে কথা ভাববে কাল গোটা বাংলা সে কথা ভাববে। আপনারা সকলে পদ্ম প্রতীকের বোতাম টিপে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিল্লিতে আবার বিজেপি সরকার কায়েম করতে সাহায্য করুন। আর দিদিকে সবক শেখান।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *