Breaking News
Home / রাজনীতি (page 369)

রাজনীতি

শেষ দফার আগে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কোটি টাকা উদ্ধার

ওয়েব ডেস্ক: ভোটের মধ্যে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কোটি টাকা উদ্ধার। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার বকুলতলা থানার বহুড়ুঘাটে একটি এসইউভি গাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার হয়। এই ঘটনায় আটক করা হয় এক বিজেপি নেতাকে। ধৃতের নাম মিন্টু হালদার। পুলিশ সূত্রে খবর, তাঁদের কাছে থেকে উদ্ধার হয় ২৪ লাখ ১২ হাজার …

আরও পড়ুন »

দমদমে কমিশনের নির্দেশ মানছে না শাসক, অভিযোগ মুকুল ও শমীকের

প্রসেনজিৎ ধর: কমিশনের নির্দেশ মানছে না শাসক দল। যার ফলে এলাকার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এমনই অভিযোগ করলেন দমদম লোকসভার বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্য ও বিজেপির শীর্ষ নেতা মুকুল রায়। তাঁদের অভিযোগ, দমদম লোকসভা এলাকার বেশ কিছু জায়গায় বুথের ১০০ মিটারের মধ্যে পাড়ার ক্লাব খোলা রয়েছে। যেগুলির সামনে মুখ্যমন্ত্রীর বড়সড় ফ্লেক্সও …

আরও পড়ুন »

অভিনব ভোটপ্রচার চন্দ্র কুমারের, বিজেপি প্রার্থীর হাতে লেখা চিঠি পৌঁছল বাড়ি বাড়ি

ওয়েব ডেস্ক: ভোটপ্রচারে বাঙালির সাবেকি সংস্কৃতিতে আস্থা রাখলেন তিনি। নিজে হাতে লেখা চিঠি পৌঁছে দিলেন ভোটারদের লেটারবক্সে। তিনি বিজেপি প্রার্থী। কলকাতার বিখ্যাত বসু পরিবারের সন্তান। নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্র কুমার বসু। নিজের এলাকা দক্ষিণ কলকাতার ভোটারদের খোলা চিঠি লিখলেন চন্দ্র কুমার। যে চিঠি ইতিমধ্যে পেয়েছেন তাঁর ভোটাররা। চন্দ্রাকুমার জানালেন, …

আরও পড়ুন »

শাসকের হিংসা অব্যাহত, ঘুমন্ত অবস্থায় পিটিয়ে খুন এলাঙ্গির বিজেপি কর্মী

ওয়েব ডেস্ক: ফের শাসকের রাজনৈতিক হিংসার শিকার এক বিজেপি কর্মী। ওই গেরুয়া সমর্থককে বাঁশ ও লাঠি দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। অভিযুক্ত তৃণমূল। স্থানীয় সূত্রে খবর, চাপড়া বিধানসভা কেন্দ্রের ভীমপুর থানার এলাঙ্গির এই ঘটনার প্রতিবাদে বিজেপি থানা ঘেরাও করার কর্মসূচী নিয়েছে। বর্তমানে চরম উত্তেজনা রয়েছে এলাকায়। পুলিশ সূত্রে …

আরও পড়ুন »

শেষলগ্নে তুঙ্গে রাজনৈতিক পারদ, সম্মুখ সমরে মুকুল-জ্যোতিপ্রিয়

ওয়েব ডেস্ক: শেষ লগ্নে বিজেপি-তৃণমূল পারদ সপ্তমে। সম্মুখ সমরে মুকুল-জ্যোতিপ্রিয়। প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে দমদমে প্রধানমন্ত্রীর সভা শেষে বিজেপি শমীক ভট্টাচার্যকে আক্রমণ ও মুকুল রায়ের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। গতরাতেই গেরুয়া শিবির অভিযোগ করেছিল, তৃণমূলের কাজ। উল্টোদিকে তৃণমূলের বক্তব্য, বিজেপির অন্তর্দ্বন্দ্ব। এই নিয়ে এবার বাকযুদ্ধে জড়ালেন মুকুল-জ্যোতিপ্রিয়। রাজ্য বিজেপির শীর্ষ নেতা …

আরও পড়ুন »

প্রধানমন্ত্রীর সভার পরেই দমদমে মুকুল রায়ের ওপর হামলা, অভিযুক্ত তৃণমূল

নীল রায়। দমদমে মুকুল রায়ের ওপর হামলার ঘটনা ঘটল। আক্রান্ত হলেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্যও। ঘটনায় প্রকাশ, বৃহস্পতিবার রাতে প্রচার শেষে নাগেরবাজারে এক পরিচিত বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে যান মুকুল রায়। ওই অনুষ্ঠানে যোগ দিতে যান শমীকও। প্রধানমন্ত্রীর জনসভার কর্মসূচি শেষ করে দুই নেতা যান ওই জন্মদিনের অনুষ্ঠানে। …

আরও পড়ুন »

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভোটের দিন বিশেষ নজরে রাখুন, কমিশনে আর্জি ভোট কর্মীদের

নীল রায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংসদ ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর বিশেষ নজরদারি দাবি জানাল ভোটকর্মী ঐক্য মঞ্চ। শুধু তাই নয় রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরাকেও এই আওতায় আনার দাবি জানিয়েছে সরকারি কর্মচারীদের এই সংগঠনটি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ফিরহাদ হাকিম দুজনেই তৃণমূল কংগ্রেসের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা। …

আরও পড়ুন »

মূর্তি ভাঙার ঘটনায় সিট গঠন করল লালবাজার, কমিশন সরিয়ে দিল আমহার্স্ট স্ট্রিটের ওসিকে

ওয়েব ডেস্ক: বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় সিট বা বিশেষ তদন্ত কমিটি গঠন করল কলকাতা পুলিশ। জানা গিয়েছে, ডিসি নর্থের নেতৃত্বে এই সিট গঠন করা হয়েছে। লালবাজার সূত্রে খবর, এই ঘটনার সঙ্গে জড়িত আরও ৫ জনের নাম পাওয়া গিয়েছে। দোষীদের শনাক্তকরণের কাজ চলছে। প্রসঙ্গত, মঙ্গলবার বিজেপির সর্বভারতীয় সভাপতির অমিত শাহ’র র‍্যালিকে …

আরও পড়ুন »

সারধা, নারদার মতোই মূর্তি ভাঙার প্রমাণ নষ্ট করার চেষ্টা চালাচ্ছে তৃণমূল: মোদি

ওয়েব ডেস্ক: সারধা, নারদার মতোই বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রমাণও নষ্ট করার চেষ্টা করছে তৃণমূল, মথুরাপুরে বিস্ফোরক অভিযোগ মোদির। এদিন বিভিন্ন বিষয় মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগার পাশাপাশি বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়েও সরব হন প্রধানমন্ত্রী। সকালেই উত্তরপ্রদেশের একটি সভা থেকে তিনি বলেছিলেন, বিদ্যাসাগর কলেজে পঞ্চধাতুর বিদ্যাসাগর মূর্তি গড়ে দেওয়া হবে। যা নিয়ে …

আরও পড়ুন »

মমতা কিম জং উন, পলিটিক্যাল টেরোরিস্ট! বিস্ফোরক গিরিরাজ সিংহ

ওয়েব ডেস্ক: ঘুরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পলিটিক্যাল টেরোরিস্ট বললেন কেন্দ্রীয় গিরিরাজ সিংহ। এমনকী কিম জং উনের সঙ্গে তুলনা করলেন। গিরিরাজের ভাষায়, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় পলিটিক্যাল টেরোরিজম চালাচ্ছেন। রাজ্যের ভোটপর্বে রাজনৈতিক হিংসা, পাশাপাশি গত মঙ্গলবার অমিত শাহ’র সভায় তৃণমূলের গুন্ডাদের আক্রমণ প্রসঙ্গে একথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী। এছাড়াও এদিন বিরোধীদের সভা বাতিল, প্রচারে …

আরও পড়ুন »

মূর্তি বাইরে এনে ভাঙে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা, দাবি এবিভিপি’র

ওয়েব ডেস্ক: বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা, দাবি করল বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি। গেরুয়া শিবিরের ছাত্র সংগঠনটি আজ সাংবাদিক সম্মেলনে যুক্তি দিয়ে বুঝিয়ে দেয় কেন বিজেপি মূর্তি ভাঙেনি। বৃহস্পতিবার এবিভিপি দাবি করে, “কলেজ স্কোয়ারেও বিদ্যাসাগরের মূর্তি ছিল। বিদ্যাসাগরের মূর্তি ভাঙা যদি উদ্দেশ্য হত, তাহলে সেখানেই ভাঙা সহজ হত।” …

আরও পড়ুন »

বিজেপির কাছে বিক্রি হয়ে গিয়েছে কমিশন, হুঙ্কার মমতার

নীল রায়: বিজেপির কাছে বিক্রি হয়ে গিয়েছে নির্বাচন কমিশন। এমনটাই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের জনসভায় তিনি বলেন, ‘নির্বাচন কমিশন বিজেপির কাছে বিক্রি হয়ে গিয়েছে। বিজেপির স্বার্থে প্রচারের দিন কমিয়ে দিয়েছে। এর আগে এত গরমে কখনও ভোট হয়নি।’ এদিন একইসঙ্গে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা প্রসঙ্গে মমতা বন্দ্যোপধ্যায় জানিয়ে …

আরও পড়ুন »

ভোট মিটতেই শাসকের মার, আরামবাগে গুরুতর আহত বিজেপি কর্মী

প্রসেনজিৎ ধর: বিজেপি কর্মীকে বেধরক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গুরুতর আহত ওই বিজেপি সমর্থককে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। ঘটনা আরামবাগের। সূত্রের খবর, ভোট পরবর্তী অশান্তি অব্যাহত আরামবাগ মহকুমা জুড়ে। সম্প্রতি এক বিজেপি নেতাকে ব্যাপক মারধর করা হয় সেখানে। অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল …

আরও পড়ুন »

মাদ্রাসা বোর্ডের দ্বাদশ সমতুল্য পরীক্ষায় প্রথম শেখ হাবিবুল্লাহ

নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের ২০১৯ সালের ‘ফাজিল’ পরীক্ষায় প্রথম শেখ হাবিবুল্লাহ। উল্লেখ্য, ‘ফাজিল’ হল মধ্যশিক্ষা পর্ষদের দ্বাদশ শ্রেণির সমতুল্য। প্রসঙ্গত, সম্প্রতি একে একে বিভিন্ন ইংরেজি বোর্ড ও মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আগামী ১৯ মে ফল বের হবে দ্বাদশ শ্রেণির ফলাফল। এরই মধ্যে আজ পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের …

আরও পড়ুন »

যাদবপুরে প্রচারে বাধা তৃণমূলের, দলীয় কর্মীদের মারধর, অভিযোগ বিজেপি প্রার্থীর

নিজস্ব সংবাদদাতা: যাদবপুর থানা এলাকায় বিজেপির প্রচারে বাধা দিচ্ছে তৃণমূল। হামলা করে, ভয় দেখিয়ে নানাভাবে ওই এলাকায় বিজেপির প্রচার রুখে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী চন্দ্র বসু। প্রচারে বের হলে তাঁর কর্মীদের মারধোর করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বৃহস্পতিবার এই অভিযোগ জানিয়ে চন্দ্র বসু বলেন, …

আরও পড়ুন »

বড়সড় হামলার আশঙ্কা মোদির সভায়, ডিজিকে চিঠি এসপিজি’র

ওয়বে ডেস্ক: প্রধানমন্ত্রীর বৃহস্পতিবারের সভায় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, এই আশঙ্কায় রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিল এসপিজি।উল্লেখ্য, আজ মথুরাপুর ও দমদমে সভা রয়েছে নরেন্দ্র মোদির। এদিকে অতি গুরুত্বপূর্ণ ওই চিঠিতে জানানো হয়েছে, আজ যে দুটি সভা রয়েছে মোদির, দুটিতেই হামলা করতে পারে একটি রাজনৈতিক দলের দুষ্কৃতীরা। হতে পারে বড়সড় গোলমাল। …

আরও পড়ুন »