Breaking News
Home / TRENDING / বড়সড় হামলার আশঙ্কা মোদির সভায়, ডিজিকে চিঠি এসপিজি’র

বড়সড় হামলার আশঙ্কা মোদির সভায়, ডিজিকে চিঠি এসপিজি’র

ওয়বে ডেস্ক:

প্রধানমন্ত্রীর বৃহস্পতিবারের সভায় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, এই আশঙ্কায় রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিল এসপিজি।উল্লেখ্য, আজ মথুরাপুর ও দমদমে সভা রয়েছে নরেন্দ্র মোদির। এদিকে অতি গুরুত্বপূর্ণ ওই চিঠিতে জানানো হয়েছে, আজ যে দুটি সভা রয়েছে মোদির, দুটিতেই হামলা করতে পারে একটি রাজনৈতিক দলের দুষ্কৃতীরা। হতে পারে বড়সড় গোলমাল। প্রধানমন্ত্রীর সুরাক্ষায় থাকা এসপিজি এই চিঠিতে রাজ্যে পুলিশকে বাড়তি নজরদারি চালানোর নির্দেশ দিয়েছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, হামলাকারী রাজনৈতিক দলটির নাম না করলেও চলতি উত্তপ্ত পরিস্থিতিতে বোঝাই যাচ্ছে ওই রাজনৈতিক দলটি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এর আগে অমিত শাহ রোড শোতে ভয়ঙ্কর হামলা হয়। তৃণমূলের গুন্ডারাই সেই হামলা করেছে বলে অভিযোগ করেন স্বয়ং অমিত শাহ থেকে নরেন্দ্র মোদি। সেদিন বিজেপি-তৃণমূল সংঘর্ষে ভাঙা পড়ে বিদ্যাসাগর কলেজের বিদ্যাসাগর মূর্তি। তৃণমূল অভিযোগ করে বিজেপি কর্মীরা কলেজ ভাঙচুর করে এবং ওই মূর্তি ভাঙে। এদিকে গেরুয়া শিবিরের অভিযোগ, শাসক দলের দুষ্কৃতীরাই মূর্তি ভেঙে দোষ চাপিয়েছে বিজেপির উপর।

সব মিলিয়ে রাজ্যের অতি উত্তপ্ত রাজনৈতিক আবহাওয়ায় প্রধানমন্ত্রীর সুরক্ষা নিয়ে চিন্তিত এসপিজি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *