ওয়েব ডেস্ক:
সারধা, নারদার মতোই বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রমাণও নষ্ট করার চেষ্টা করছে তৃণমূল, মথুরাপুরে বিস্ফোরক অভিযোগ মোদির। এদিন বিভিন্ন বিষয় মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগার পাশাপাশি বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়েও সরব হন প্রধানমন্ত্রী। সকালেই উত্তরপ্রদেশের একটি সভা থেকে তিনি বলেছিলেন, বিদ্যাসাগর কলেজে পঞ্চধাতুর বিদ্যাসাগর মূর্তি গড়ে দেওয়া হবে। যা নিয়ে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, আপনার টাকা লাগবে না। তৃণমূলের বক্তব্য, নিজেরা ভেঙে আবার গড়ে দেওয়ার কথা বলছে!
বাংলায় এসে যার পাল্ট দিলেন প্রধানমন্ত্রী। যথারীতি এদিন বিদ্যাসাগরের মূর্তি ভাঙার জন্য তৃণমূলকে কাঠগড়ায় তুললেন মোদি। বলেন, “তৃণমূলের গুন্ডারা হিংসা ছড়াল, ওরাই বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে।” এরপরই মোদি বলেন, “ওই জায়গায় সিসিটিভি বসান ছিল। যে উপায়ে তৃণমূল সরকার সারদা-নারদের প্রমাণ নষ্ট করেছিল, সেই ভাবেই এই ঘটনার প্রমাণও নষ্ট করে দেওয়া চেষ্টা চলছে।”
গোটা ঘটনার তদন্ত চেয়ে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news